Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড বিজেপিপন্থী শিক্ষকের

১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড বিজেপিপন্থী শিক্ষকের

Online Desk নভেম্বর 15, 2025
jail.jpg

ওঙ্কার ডেস্ক: ১০ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল বিজেপিপন্থী এক শিক্ষকের। শনিবার কেরলের কান্নুরের পালাথাইতে একটি আদালত অভিযুক্ত শিক্ষককে এই সাজা শুনিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে দোষী সাব্যস্ত হওয়া শিক্ষকের নাম পদ্মরাজন কে ওরফে পাপেন মাস্টার (৪৮)। তিনি কাদাভাথুরের বাসিন্দা। এদিন থালাসেরি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের বিচারক জলরাজানি এম টি পদ্মরাজনকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে নাবালিকাকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন। ওই সময় পর্বে তিনি পালাথাইয়ের একটি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আদালত পদ্মরাজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৩৭৬এবি ধারার আওতায় ১ লক্ষ টাকা জরিমানা করেছে। পকসো আইনেও তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(এফ) এবং ৫(এম) ধারার আওতায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেও পৃথক সাজা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আদালত নির্দেশে জনিয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের আগে পকসো আইনের আওতায় সাজাগুলি কার্যকর করতে হবে।

আদালত সূত্রের খবর, জরিমানার টাকা নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথোরিটিকে তদন্ত করে উপযুক্ত ক্ষতিপূরণ সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে সাজা ঘোষণার আগে পদ্মরাজন দাবি করেছিলেন, তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাই সাজা কমিয়ে দেওয়া হোক। কিন্তু সরকারি আইনজীবী যুক্তি দেন, অপরাধের ধরণ কঠিন শাস্তির দাবি করে।

Post Views: 140

Continue Reading

Previous: সময়ে ভোটার লিস্ট না হলে এমনিতেই রাষ্ট্রপতি শাসন ! বললেন শুভেন্দু অধিকারী
Next: দেরিতে স্কুলে আসায় ১০০ বার ওঠবোস, অসুস্থ হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.