Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশে মাওবাদী-প্রভাবিত জেলার সংখ্যা ১২ থেকে কমে ৬ হয়েছে, দাবি শাহের

দেশে মাওবাদী-প্রভাবিত জেলার সংখ্যা ১২ থেকে কমে ৬ হয়েছে, দাবি শাহের

Online Desk এপ্রিল 1, 2025
20250401_135048.jpg

ওঙ্কার ডেস্ক: দেশে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা হ্রাস পেয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মঙ্গলবার শাহ বলেছেন, মাওবাদী সমস্যা এখন দেশের ১২টি জেলা থেকে কমে ৬টি জেলায় সীমাবদ্ধ হয়েছে।

মাওবাদী দমনে মোদী সরকারের প্রশংসা করে শাহ বলেছেন, মোদী সরকার নকশালবাদের বিরুদ্ধে নির্মম দৃষ্টিভঙ্গি নিয়েছে এবং সর্বব্যাপী উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টার মাধ্যমে ‘সশক্ত, সুরক্ষিত এবং সমৃদ্ধ ভারত’ গড়ে তুলছে। আগামী ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করা হবে বলে তিনি আরও একবার জানিয়েছেন।

মাইক্রোব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে শাহ লিখেছেন, ‘নকশালমুক্ত ভারত গড়ার লক্ষ্যে এক বিশাল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, বাম চরমপন্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে ১২ থেকে কমিয়ে মাত্র ৬-এ নামিয়ে এনে আজ আমাদের জাতি একটি নতুন মাইলফলক অর্জন করেছে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, বাম চরমপন্থা প্রভাবিত জেলাগুলি হল সেই সমস্ত জেলা, যেখানে মাওবাদী কার্যকলাপ এবং সহিংসতা এখনও বজায় রয়েছে।

উল্লেখ্য, শনিবার ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে ১৬ মাওবাদীর মৃত্যু হয়েছে। মাওবাদী বিরোধী অভিযানে গুলিযুদ্ধের ফলে মৃত্যু হয় ১৬ মাওবাদীর। সংঘর্ষে আহত হন দুজন জওয়ান। আহত জওয়ানরা রাজ্য পুলিশের অধীনে থাকা জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এর সদস্য বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, সেলফ-লোডিং রাইফেল (এসএলআর), ইনসাস রাইফেল, .৩০৩ রাইফেল, একটি রকেট লঞ্চার এবং ব্যারেল গ্রেনেড লঞ্চার (বিজিএল) সহ প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।

Post Views: 70

Continue Reading

Previous: বাড়ল জীবনদায়ী ওষুধের দাম ,সমস্যায় সাধারণ মানুষ
Next: যোগীর পথে ধামী, উত্তরাখণ্ডের ১৫ জায়গার নাম বদলের সিদ্ধান্ত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.