Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মাথার দাম ছিল ১.১৯ কোটি, ছত্তিসগঢ়ে পুরস্কার ঘোষিত ৩৬-সহ ৬৩ মাওবাদীর আত্মসমর্পণ

মাথার দাম ছিল ১.১৯ কোটি, ছত্তিসগঢ়ে পুরস্কার ঘোষিত ৩৬-সহ ৬৩ মাওবাদীর আত্মসমর্পণ

Online Desk জানুয়ারি 9, 2026
maoist.jpg

ওঙ্কার ডেস্ক: দেশ থেকে মাওবাদ নির্মূল করার জন্য আগামী ৩১ মার্চকে চরম দিন হিসেবে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘোষণার পর একদিকে নিরাপত্তা বাহিনী যেমন মাওবাদীদের বিরুদ্ধে অভিযান তীব্র করেছে, তেমন অনেকে আত্মসমর্পণ করছেন। এই আবহে শুক্রবার ছত্তিসগড়ের দান্তেওয়াড়া জেলায় ৬৩ জন মাওবাদী মূল স্রোতে ফিরে এলেন। যাদের মধ্যে ৩৬ জনের মোট মাথার দাম ছিল ১.১৯ কোটি টাকারও বেশি।

দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই বিষয়টি নিয়ে বলেন, ১৮ জন নারী-সহ এই ক্যাডাররা সরকারের পুনর্বাসন কর্মসূচির আওতায় ঊর্ধ্বতন পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন, মাওবাদীরা জানিয়েছেন, তাঁরা রাজ্য সরকারের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তাঁর আরও সংযোজন, আত্মসমর্পণকারী মাওবাদীরা রাজ্যের দক্ষিণ বস্তার বিভাগ, পশ্চিম বস্তার বিভাগ, মাড় বিভাগ এবং ওড়িশা সীমান্তবর্তী এলাকায় সক্রিয় ছিলেন।

তিনি বলেন, এদিন যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের মধ্যে সাত জনের প্রত্যেকের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে। যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁরা হলেন, পাকলু ওরফে প্রদীপ ওয়াম (৪৫), মোহন ওরফে আজাদ কাদতি (৩২), তাঁর স্ত্রী সুমিত্রা ওরফে দ্রৌপদী চাপা (৩০), হুঙ্গি ওরফে রাধিকা লেকাম (২৮), সুখরাম টাটি (২০), পান্ডু মাদকাম (১৯) এবং সোমদু কাদতি (২১)। তিনি আরও বলেন, অন্য সাত জন ক্যাডারের প্রত্যেকের মাথা পিছু দাম ছিল ৫ লক্ষ টাকা করে, ৮ জন ক্যাডারের প্রত্যেকের মাথার দাম ছিল ২ লক্ষ টাকা, ১১ জন ক্যাডারের প্রত্যেকের মাথার দাম ছিল ১ লক্ষ টাকা করে। এ ছাড়া তিন জন ক্যাডারের প্রত্যেকের মাথার দাম ছিল ৫০,০০০ টাকা করে। তিনি জানান, ৩৬ জন ক্যাডারের মোট মাথার দাম ছিল ১,১৯,৫০,০০০ টাকা।

Post Views: 136

Continue Reading

Previous: নিজেদের মধ্যে সংঘাত নয়, দিলীপ শুভেন্দুকে সাফ জানালেন নাড্ডা
Next: সিআইও ফিউচারস্কেপ ২০২৬ : AI-এর নেতৃত্বেই উন্নততর তথ্যপ্রযুক্তি শিল্প

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.