স্পোর্টস ডেস্ক: প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপ শুটিং ইভেন্টে সোনা জিতলেন নীরু ধান্দা মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী সকালে সোনা জিতলেন নীরু। তাঁর আত্মীয় লক্ষয় শেরগাঁও ২০১৮ সালের এশিয়ান গেমসে পদক জিতেছিলেন। তাঁকে দেখেই শুটিং শুরু করেন নীরু। তিনি আইচি-নাগোয়ায় ইতিহাস গড়লেন। ঝিন্দে ২৬ বছর বয়সি এই শুটার মঙ্গলবার বৃষ্টিভেজা নাগোয়ায় অসামান্য মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে মহিলাদের ট্র্যাপ শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। ছয়টি সিরিজ মিলিয়ে ২৮ স্কোর করে এশিয়ান গেমসে দেশের হয়ে শুটিংয়ে আরও একটি সোনা এনে দিলেন তিনি।