Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • দাবি রাজতন্ত্র ও হিন্দুরাষ্ট্র! হিংসা এবং খুনে জড়িত অভিযোগে ধৃত শতাধিক, নেপালে রাস্তায় নামল সেনা

দাবি রাজতন্ত্র ও হিন্দুরাষ্ট্র! হিংসা এবং খুনে জড়িত অভিযোগে ধৃত শতাধিক, নেপালে রাস্তায় নামল সেনা

Online Desk মার্চ 29, 2025
nepal.jpg

ওঙ্কার ডেস্ক: একদা রাজতন্ত্র ছিল নেপালে। সে সময় দেশটি হিন্দুরাষ্ট্র হিসাবেই পরিচিত ছিল। পরে রাজা জ্ঞানেন্দ্রকে সরিয়ে নতুন সংবিধান কার্যকর করা হয়। যেখানে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। সেই নেপালে ফের মাথাচড়া দিয়ে উঠল হিন্দু রাষ্ট্রের দাবি। রাজতন্ত্র ফেরানোর দাবিতে এবং হিন্দু রাষ্ট্রের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী শহর কাঠমান্ডু। ইতিমধ্যে অশান্তি পাকানোর অভিযোগে ১০০ এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাজা জ্ঞানেন্দ্রের সমর্থকরা রাজধানী কাঠমান্ডু-সহ সংলগ্ন এলাকায় আন্দোলনে নামে। পুলিশের সঙ্গে দফায় দফায় হয় সংঘর্ষ। সংঘর্ষের ফলে দু’জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। শতাধিক মানুষ আহত বলে জানা গিয়েছে। বিক্ষোভের জেরে অচল হয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে প্রশাসনের তরফে কাঠমান্ডু-সহ বিভিন্ন শহরে কার্ফু নামানো হয়েছে। চলছে সেনার টহলদারি।

পুলিশের তরফে জানানো হয়েছে, নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রকে ফেরানোর দাবিতে শুক্রবার থেকে পথে নেমেছে তাঁর সমর্থকরা। অস্ত্রশস্ত্র নিয়ে একাধিক সরকারি ভবনে আন্দোলনকারীরা ভাঙচুর চালায় বলে জানায় পুলিশ। পাশাপাশি বিভিন্ন শপিং মল এবং দোকানেও অগ্নিসংযোগ করা হয়। নেপাল কমিউনিস্ট পার্টির প্রধান তথা দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং বিরোধী দলনেতা প্রচণ্ডের বিরুদ্ধেও স্লোগান ওঠে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তাঁর পাশে থাকার জন্য এক ভিডিও বার্তা দিয়েছিলেন জ্ঞানেন্দ্র। সেই ভিডিওতে দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। এর পর জ্ঞানেন্দ্রর সমর্থনে রাস্তায় নামল তাঁর সমর্থকরা।

Post Views: 79

Continue Reading

Previous: সমাজ মাধ্যমে হামাসকে সমর্থন করায় বিদেশি পড়ুয়াদের মার্কিন মুলুক ছাড়ার নির্দেশ
Next: ইদে বাড়ি ফিরতে ট্রেনের ছাদই ভরসা, বাংলাদেশ রেলে বিপজ্জনক ছবি

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.