Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘নেতাজিকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হত?’ কমিশনকে প্রশ্ন মমতার

‘নেতাজিকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হত?’ কমিশনকে প্রশ্ন মমতার

Online Desk জানুয়ারি 23, 2026
mamata-netaji.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে ফের একবার কমিশনকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজির জন্মজয়ন্তীর দিনে মঞ্চ থেকে তিনি প্রশ্ন করেন, নেতাজি বেঁচে থাকলে তাঁকে কি নাগরিকত্বের প্রমাণ দিতে হত? সম্প্রতি নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুকে এসআইআর শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই বিষয়টি নিয়েও ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার রেড রোডের সুভাষ স্মরণের মঞ্চে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নেতাজির ফাইল প্রকাশের দাবি করেন তিনি। এ ছাড়াও একাধিক বিষয়ে সরব হন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ নেতাজির জন্মদিন। এখনও দিনটাকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি। তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন, আর ফিরে এলেন না। আমরা তাঁর জন্মদিনটা জানি। মৃত্যুদিনটা বলতে পারি না। কেন এখনও নেতাজির অন্তর্ধান রহস্যের কোনও কিনারা হল না?’ এরপরই এসআইআর প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘নেতাজি বেঁচে থাকলে কি তাঁকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হত? শুনানিতে তাঁকেও কি ডাকা হত? কৈফিয়ত চাওয়া হত আপনি ভারতীয় কি না?’

এদিন সাধারণ মানুষকে এসআইআর এর নামে হেনস্থা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার ১ কোটি ৩৮ লক্ষ মানুষকে ডেকেছে। তার আগে একতরফা ভাবে ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছে। মোট সংখ্যাটা প্রায় ২ কোটি। ৭ কোটি মানুষের মধ্যে ২ কোটি বাদ গেলে কত বাকি থাকে?’ উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া নিয়ে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল কংগ্রেস। আগে একাধিক বার সরব হয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এমনকি এসআইআর নিয়ে একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন তিনি।

Post Views: 109

Continue Reading

Previous: শাস্ত্রীয় কলা সংসদের সঙ্গীত সম্মেলন, উস্তাদ মাশকুর আলি খানের পরিবেশনায় মুখর হল রাগসঙ্গীতের সাবেক আবহ
Next: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছেড়ে বেরিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.