Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অবশেষে সন্দেশখালি থানার ওসি কে বদল করলো প্রশাসন

অবশেষে সন্দেশখালি থানার ওসি কে বদল করলো প্রশাসন

Online Desk মার্চ 9, 2024
20240309_133834.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি: সন্দেশখালি কাণ্ডের ৬৪ দিন পর সন্দেশখালি থানার ওসিকে বদল করলো জেলা পুলিশ প্রশাসন। শনিবার সকালে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হাসান মেহেদী রহমান। তাতে জানানো হয়েছে, সন্দেশখালি থানায় বর্তমানে যিনি ওসি ছিলেন, সেই বিশ্বজিৎ সাঁপুইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বসিরহাট থানায়। আর বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি গোপাল সরকারকে পাঠানো হচ্ছে সন্দেশখালির ওসি দায়িত্বে। এতদিন পর কেন এই সিদ্ধান্ত সে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। তবে কি সন্দেশখালীর বিদায়ী ওসি বিশ্বজিৎ সাপুইর সঙ্গে শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সরদারদের মধ্যে কোনো বোঝাপড়া ছিল ? সেই কারণেই কি এত বা বাড়বাড়ন্ত শেখ শাজাহান বাহিনীর ? হঠাৎ এই বদলি সেই প্রশ্ন তুলে দিল রাজনৈতিক মহলে। কারণ এর আগে সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হওয়া সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সরদারের বিরুদ্ধে আনা অভিযোগের তারিখ এবং এফআইআর এ লেখা তারিখের ভুলের জন্য খেশরাত দিতে হয়েছিল বসিরহাট থানার আইসি কাজল চট্টোপাধ্যায়কে। গত সপ্তাহে তাকেও সরিয়ে দিয়েছিল জেলা পুলিশ প্রশাসন। ফের আজ সন্দেশখালি থানার ওসির বদল ঘিরে অসন্তোষের সৃষ্টি হয়েছে খোদ পুলিশ মহলেই বলে সূত্রের খবর । সন্দেশখালি কান্ডের প্রতিবাদে আগামীকাল সন্দেশখালীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে জনসভা করবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সেখানে লক্ষাধিক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। তার আগেই শনিবার সকালে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে নতুন করে আরো ৬ টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১০ তারিখ রাত ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়েছে।

Post Views: 96

Continue Reading

Previous: মিথ্যা বলছে ইস্টবেঙ্গল,ডার্বি বয়কটের সিদ্ধান্ততে অনড় মোহনবাগান
Next: হাতি গন্ডারের গোপন আস্তানা কাজিরাঙায় প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.