Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে জাতীয় স্বাস্থ্য মিশনের ১৪,০০০-এরও বেশি কর্মীর গণইস্তফা

ছত্তিশগড়ে জাতীয় স্বাস্থ্য মিশনের ১৪,০০০-এরও বেশি কর্মীর গণইস্তফা

Online Desk সেপ্টেম্বর 5, 2025
nhm.jpg

ওঙ্কার ডেস্ক : ছত্তিশগড়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা। সেই আন্দোলন চলাকালীন ২৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। আর তাতেই আরও তেতে ওঠে পরিস্থিতি। এক সঙ্গে ১৪,০০০-এরও বেশি কর্মী গণইস্তফা দিলেন। এক সঙ্গে এত বিপুল সংখ্যক কর্মী ইস্তফা দেওয়ায় পরিষেবা বিঘ্নিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা গত ১৮ আগস্ট থেকে তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন। পরিষেবা নিয়মিতকরণ এবং কাজের পরিবেশ উন্নত করার দাবি জানিয়েছেন তাঁরা। ছত্তিশগড় প্রদেশ এনএইচএম কর্মচারী সঙ্ঘের এক নেতা বলেন, তাঁদের দীর্ঘ দিনের দাবি পূরণের পরিবর্তে, সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, জাতীয় স্বাস্থ্য মিশনের লক্ষ্য হল ন্যায়সঙ্গত, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়া। এই কর্মসূচির আওতায় রয়েছে ডাক্তার, নার্স-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। সরকারি সূত্রের খবর, রাজ্য স্বাস্থ্য কমিটি গত ১৩ আগস্ট বৈঠক করেছে। সেই বৈঠকে চুক্তিভিত্তিক এনএইচএম কর্মীদের তরফে তোলা ১০টি দাবির মধ্যে চারটি গ্রহণ করা হয়। আরও তিনটি দাবি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পরিষেবা নিয়মিতকরণ অন্তর্ভুক্ত-সহ বাকি তিনটি দাবি সরকারের শীর্ষ স্তরে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও, যখন বিক্ষোভকারী কর্মচারীরা কাজে যোগদান করেননি, তখন তাদের মধ্যে ২৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ৩ সেপ্টেম্বর জারি করা নির্দেশে বলা হয়, নোটিশ অমান্য করে বিক্ষোভ চালিয়ে যাওয়া ‘ছত্তিশগড় সিভিল সার্ভিসেস কন্ডাক্ট রুলস, ১৯৬৫’ এবং ‘হিউম্যান রিসোর্স পলিসি-২০১৮ এর ৩৪.৩ ধারা’ লঙ্ঘনের সামিল।

Post Views: 123

Continue Reading

Previous: যোগী রাজ্যে ডাইনি অপবাদে মহিলাকে পিটিয়ে খুন
Next: সাদার্ন কেনো ওয়াকওভার দিলো অভিষেকের ডায়মন্ডহারবারকে ! ফের বিতর্ক কলকাতা লিগে

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.