Skip to content
নভেম্বর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • অগ্নিবীরদের বিয়েতে আর বাধা নয়! প্রথম ৪ বছরের মেয়াদ শেষ হলেই মিলবে অনুমতি

অগ্নিবীরদের বিয়েতে আর বাধা নয়! প্রথম ৪ বছরের মেয়াদ শেষ হলেই মিলবে অনুমতি

Online Desk নভেম্বর 20, 2026
Agniveer1.webp

ওঙ্কার ডেস্ক: অগ্নিবীরদের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে চাকরির প্রথম চার বছর শেষ হলেই বিয়ের অনুমতি পাবেন অগ্নিবীররা। সূত্রের খবর, স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা—তিন বাহিনীতেই এই নিয়ম চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এতদিন অগ্নিপথ প্রকল্পের নিয়ম অনুযায়ী, কর্মরত অবস্থায় প্রথম চার বছর বিয়ে করতে পারতেন না অগ্নিবীররা।

সম্প্রতি অগ্নিবীরদের কর্মমেয়াদে পরিবর্তন আনা হয়েছে। চার বছরের বদলে নির্দিষ্ট ক্ষেত্রে চাকরির মেয়াদ আরও দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে নতুন নিয়মে বিয়ের অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছিল। চার বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর অতিরিক্ত দু’বছরের মেয়াদে কর্মরত অগ্নিবীররা বিয়ে করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। সূত্রের দাবি, প্রস্তাবিত বিধিতে সেই জটিলতা কাটতে চলেছে। প্রথম চার বছরের মেয়াদ পূর্ণ হলেই বিয়ের ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না। সংশোধিত অগ্নিপথ প্রকল্পে দু’ধরনের অগ্নিবীরই এই সুবিধা পেতে পারেন। চার বছর পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থায়ী সেনাকর্মী হিসেবে নির্বাচিত ২৫ শতাংশ অগ্নিবীরের ক্ষেত্রে যেমন বিয়ের অনুমতি থাকবে, তেমনই অতিরিক্ত দু’বছরের চাকরির সুযোগ পাওয়া বাকি ৭৫ শতাংশের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হতে পারে।

প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পে সাধারণত সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সি তরুণ-তরুণীরা সেনাবাহিনীতে যোগ দেন। প্রথম চার বছর তাঁদের কঠোর সামরিক প্রশিক্ষণ নিতে হয়। পাশাপাশি পালন করতে হয় বিভিন্ন দায়িত্ব। এই সময়কালে বিয়ের অনুমতি ছিল না। উল্লেখ্য, গত ৪ নভেম্বর অগ্নিপথ প্রকল্পে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করে কেন্দ্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চার বছরের মেয়াদ শেষে যোগ্যতা ও মেধার ভিত্তিতে ২৫ শতাংশ অগ্নিবীর স্থায়ী সেনাকর্মী হওয়ার সুযোগ পাবেন। বাকি ৭৫ শতাংশের চাকরির মেয়াদ আরও দু’বছর বাড়ানো হবে। সেই অতিরিক্ত সময় শেষ হওয়ার পর তাঁদেরও স্থায়ী সেনাকর্মী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ থাকবে।

Continue Reading

Previous: মাশরুম পালং কারি রেসিপি: ঘরেই তৈরি করুন অভিনব স্বাদের এক অসাধারণ পদ!
Next: পার্পেল হার্ট গাছ: ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিচর্যাও সহজ:-

সম্পর্কিত গল্প

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026

You may have missed

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T161719.119.webp

মা হলেন সমান্থা! কোল আলো করে ছেলে হল না মেয়ে? সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী

Online Desk নভেম্বর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.