Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • চিকিৎসা বিজ্ঞানে নোবেল ঘোষণা, এ বছর পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল

চিকিৎসা বিজ্ঞানে নোবেল ঘোষণা, এ বছর পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল

Online Desk অক্টোবর 5, 2026
nobel-medicine.jpg

ওঙ্কার ডেস্ক: ঘোষণা করা হল ২০২৬ সালের চিকিৎসায় নোবেল পুরস্কার। এ বছর এই সম্মান পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ, জার্মানির পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল। তিন বিজ্ঞানী এই পুরস্কার পেলেন ‘আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস’ আবিষ্কারের জন্য। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে ভারতীয় সময় সোমবার বিকেল ৩টে নাগাদ তাদের নাম ঘোষণা করা হয়।

অপটোজেনেটিকস পদ্ধতিতে মস্তিষ্কের স্নায়ুকোষগুলো কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ করে, তা দেখানো সম্ভব। পুরস্কার ঘোষণার সময় বলা হয়, তিন বিজয়ী স্নায়ুবিজ্ঞানে এক নতুন যুগের ভিত্তি তৈরি করেছেন। পিটার হেগেমান ও জর্জ নাগেল একটি এককোষী শৈবালের মধ্যে ‘চ্যানেলরোডোপসিন’ নামের এক প্রোটিন আবিষ্কার করেন। পরে কার্ল ডাইসেরথ ওই প্রোটিনকে স্নায়ুকোষের জন্য একটি আলোক-নিয়ন্ত্রিত সুইচে রূপান্তর করেন।

অপটোজেনেটিকস ব্যবহার করে বিজ্ঞানীরা মানুষের স্নায়ুর বিশেষ সার্কিট উন্মোচন করতে সক্ষম হয়েছেন। এই সার্কিটগুলো নির্দিষ্ট স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। এর ফলে স্নায়বিক ও মানসিক রোগের এক বিশাল দিক উন্মোচিত হল বলে মনে করা হচ্ছে। দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার চেষ্টায় গবেষকরা এখন এই পদ্ধতি ব্যবহার করছেন।
ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে বলা হয়, মস্তিষ্ক সম্পর্কে আমাদের জানাবোঝাকে আমূল বদলে দিয়েছে অপটোজেনেটিকস। নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি শংসাপত্র এবং মোট ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। যে বিভাগে একাধিক নোবেলজয়ী থাকেন, তাদের মধ্যে এই অর্থ ভাগ হয়ে যায়।

Continue Reading

Previous: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনের জামিন মামলায় এখনই হস্তক্ষেপ নয় সুপ্রিম কোর্টের, ভোটে লড়ার অনুমতি
Next: প্রধানমন্ত্রীর পর পাইলট স্মিতের প্রশংসা শুভেন্দুর, বাংলা থেকেও এমন পাইলট তৈরি হোক, চান মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.