Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রধানমন্ত্রীর পর পাইলট স্মিতের প্রশংসা শুভেন্দুর, বাংলা থেকেও এমন পাইলট তৈরি হোক, চান মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর পর পাইলট স্মিতের প্রশংসা শুভেন্দুর, বাংলা থেকেও এমন পাইলট তৈরি হোক, চান মুখ্যমন্ত্রী

Online Desk অক্টোবর 5, 2026
smit-final.jpg

ওঙ্কার ডেস্ক: মাঝ আকাশে নিরপরাধ বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। গোটা বিশ্বে প্রশংসিত হচ্ছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘হিরো’ তকমা দিয়েছেন। এ বার ওই ভারতীয় পাইলটকে প্রশংসায় ভরালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বাংলা থেকেও রাষ্ট্রবাদী পাইলট তৈরির বার্তা দিলেন তিনি।

কেন্দ্রের কাছে রাজ্যের প্রশাসনিক প্রধান আর্জি জানিয়েছেন, বেহালায় একটি ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট গড়ার। তাঁর প্রত্যাশা, স্মিত মচ্ছরের মতো রাষ্ট্রবাদী পাইলট পশ্চিমবঙ্গ থেকে যেন তৈরি হওয়ার সুযোগ পায়। ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁরা পরিষেবা দিতে পারবেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, শীঘ্রই কেন্দ্রের তরফে বাংলায় এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ছাড়পত্র পাওয়া যাবে। তাঁর কথায়, ‘ভারতের প্রত্যেক পাইলট দেশকে ভালোবাসেন। কিছুদিন আগে আমাদের এক পাইলট নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন। বহু নিরপরাধ জীবন বাঁচিয়েছেন তিনি। বাংলা থেকে যেন এরকম পাইলট তৈরি হতে পারে সেই আর্জি জানিয়েছি।’

উল্লেখ্য, গত বুধবার ফ্লাইদুবাইয়ের একটি বিমান দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল। মাঝ আকাশে আচমকা ককপিটে ভারতীয় পাইলট স্মিতকে পিছন দিক দিয়ে হামলা চালায় কো-পাইলট হামাম। ধারালো অস্ত্র দিয়েতার উপর আক্রমণ করা হয়। দুজনের ধস্তাধস্তিতে বিমানটি দুই মিনিটে ৩৬ হাজার ফুট থেকে ১৭ হাজার ফুটে নেমে আসে। অতিরিক্ত চাপে রাডারের অংশ খুলে যায়। শেষ পর্যন্ত গুরুতর জখম অবস্থায় ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন স্মিত। এরপরেই বিমানে থাকা অন্য দুই পাইলটের সাহায্যে বিমানটি নিরাপদে অবতরণ করে।

Continue Reading

Previous: চিকিৎসা বিজ্ঞানে নোবেল ঘোষণা, এ বছর পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল
Next: উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার জন্য ৮ জনের নাম ঘোষণা বিজেপির, তালিকায় নেই হরদীপ পুরী

সম্পর্কিত গল্প

New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.