Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার জন্য ৮ জনের নাম ঘোষণা বিজেপির, তালিকায় নেই হরদীপ পুরী

উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার জন্য ৮ জনের নাম ঘোষণা বিজেপির, তালিকায় নেই হরদীপ পুরী

Online Desk অক্টোবর 5, 2026
bjp.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি আট প্রার্থীর নাম ঘোষণা করল। তালিকায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভারসাম্য বজায় রাখা হয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর নাম তালিকায় থাকতে পারে বলে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

পদ্ম শিবিরের মনোনীত প্রার্থীদের তালিকায় রয়েছেন মন্ত্রী ধর্মপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, প্রাক্তন বিধায়ক বিদ্যাসাগর সোনকার, গোপী কৃষ্ণ পাণ্ডে, রাম প্রতাপ সিং চৌহান, প্রাক্তন লোকসভা সাংসদ প্রিয়াঙ্কা সিং রাওয়াত এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গঙ্গওয়ারের কন্যা শ্রুতি গঙ্গওয়ার। রাজ্যে ১৬ অক্টোবর দশটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিজেপি সাতটি আসনে জয় নিশ্চিত বলে ধরে নিয়েছে। অষ্টম আসনটিতেও যাতে জয় আসে সেই উদ্দেশে জোর চেষ্টা চলছে। ইতিমধ্যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে এক পোস্ট করে বলেছেন, ‘আজ যে সমস্ত প্রার্থীর নাম ঘোষিত হল সকলকে আন্তরিক অভিনন্দন। আপনাদের প্রত্যেকের ঐতিহাসিক জয়ের জন্য অশেষ শুভকামনা রইল।’

বিজেপির প্রার্থী তালিকায় অনগ্রসর শ্রেণি, দলিত এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে। মন্ত্রী ধর্মপাল সিং লোধ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। রমাকান্ত ওঝা এবং গোপী কৃষ্ণ পাণ্ডে ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি প্রকাশ পাল উত্তর প্রদেশে দলের ওবিসি মোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রুতি গঙ্গওয়ারও ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে জানা গিয়েছে। বিদ্যাসাগর সোনকার এবং প্রিয়াঙ্কা রাওয়াত দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন। এদিকে রাম সিং চৌহান ঠাকুর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীর পর পাইলট স্মিতের প্রশংসা শুভেন্দুর, বাংলা থেকেও এমন পাইলট তৈরি হোক, চান মুখ্যমন্ত্রী
Next: ফর্ম ৬ বিতর্কে নির্বাচন কমিশনকে সুপ্রিম ভর্ৎসনা, ‘অনুমোদন দেওয়া হয়নি’, সাফ জানাল প্রধান বিচারপতির বেঞ্চ

সম্পর্কিত গল্প

New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.