Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • প্রশাসনিক নির্দেশে বন্ধ হলো নদীয়ার ব্যস্ততম দুটি ফেরিঘাট

প্রশাসনিক নির্দেশে বন্ধ হলো নদীয়ার ব্যস্ততম দুটি ফেরিঘাট

Online Desk অক্টোবর 24, 2024
wwwwwwwwwwwwwwww.jpg

সুরজিৎ দাস , নদিয়া : অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানার প্রভাবের কারণে এবার প্রশাসনিক নির্দেশে বন্ধ করে দেয়া হলো নদীয়ার শান্তিপুরের অতি ব্যস্ততম দুটি ফেরিঘাট। জানা গেছে শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাট এবং শান্তিপুর কালনার নৃসিংহপুর ফেরিঘাট বন্ধ থাকবে আগামী ২৫ তারিখ পর্যন্ত। কালনা নরসিংহপুর ফেরিঘাট এতটাই গুরুত্বপূর্ণ যে নদীর ওপারে রয়েছে বর্ধমান জেলা, এপারে নদীয়া। এই দুটি জেলার সংযোগ মানেই এই ফেরিঘাট। এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীদের যাতায়াত। নদীয়ার একাংশ জায়গার ছাত্র-ছাত্রীরা বর্ধমান জেলার বিভিন্ন বিদ্যালয় এবং কলেজে পড়াশোনা করে, ঘাট পারাপার করা ছাড়া যাতায়াতের আর কোনো রাস্তা নেই, এছাড়াও দুটি জেলার ব্যবসায়িক ক্ষেত্রের একমাত্র যোগাযোগ এই ফেরিঘাট। বুধবার সন্ধ্যার পর থেকে প্রশাসনিক নির্দেশে বন্ধ করে দেয়া হয় এই ফেরিঘাট দুটি। তার কারণেই বর্তমান পরিস্থিতিতে সমস্যায় নিত্যযাত্রীরা। দূর্গা পুজোর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভাগীরথী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দুটি ঘাট বন্ধ করে দিতে হয়েছিল, আর তার কারণেও ভোগান্তিতে পড়তে হয়েছিল নিত্য যাত্রীদের। বর্তমান পরিস্থিতিতে যতক্ষণ না পর্যন্ত দানা ঘূর্ণিঝড়ের দাপট কমছে ততক্ষণ পর্যন্ত এই ঘাট দুটি বন্ধ থাকবে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। এখন দেখার দানার প্রভাব কতটা আছড়ে পরে নদীয়ায়। তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আংশিক প্রভাব পড়তে পারে নদীয়াতে, তাতে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও করা হয়েছে হলুদ সতর্কতা জারি, সেই কারণেই প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

Post Views: 79

Continue Reading

Previous: জলপাইগুড়িতে জাস্টিস চেয়ে বাম সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি
Next: নতুন রেকর্ড,২০ ওভারে ৩৪৪ রান তুলল জিম্বাবোয়ে

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.