সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগণা : বিষাক্ত কেমিক্যালের জন্য মৃত্যু দুইজন ব্যক্তি সহ আহত ১। আগড়পাড়া সাউথ স্টেশান রোডে মার্চেন্ট এসোসিয়েশন নামে একটি নিকেল কারাখানায় একটি বড়ো ট্রে তে কেমিক্যাল ঢালতে গিয়ে তিন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পরে। সেই মুহূর্তেই ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। ওই কেমিক্যাল এর জন্যই দুই জন জলজ্যান্ত মানুষ মারা গেছে বলে খবর। আরেকজন গুরুতর আহত অবস্থায় কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
উল্লেখ্য কামারহাটি পৌরসভার অন্তর্গত আঠাশ নম্বর ওয়ার্ডে আগরপাড়া শালপাতা বাগানে এই কারখানাটি প্রায় ২০ থেকে ২৫ বছরের পুরনো। সূত্রের খবর এই কারখানায় পুরনো জিনিসপত্র নিকেল করা হয়। সেই নিকিলের কেমিক্যাল এই দুর্ঘটনা ঘটে দুজন মারা যায়। একজনের নাম সুরজিৎ মাইতি , বয়স ৫৫ বছর বাড়ি পানিহাটি এবং অন্যজনের নাম রবিন আইচ বয়স ৬০ বছর। এছাড়াও ৬০ বছরের একজন বৃদ্ধ নাম গোবিন্দ দাস ভর্তি আছেন সাগর দত্ত মেডিকেল এন্ড কলেজ হাসপাতাল।
এই ঘটনার পরে ঘটনাস্থলে উপস্থিত হয় বেলঘড়িয়া থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরে কামারেটিভ ফায়ার ব্রিগেডের একটি গাড়ি এসে কারখানাটিকে পুরো সিল করে দেয় বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত কারখনার মালিকের কোনও খোঁজ পাওয়া যায়নি ।
