Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কি করলেন তৃনমূল যুব সভাপতি!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কি করলেন তৃনমূল যুব সভাপতি!

Online Desk জুলাই 6, 2024
barak.png

প্রতীতি ঘোষ, ব্যারাকপুরঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে দিনের পর দিন সহবাসের অভিযোগ। অভিযুক্ত শসক দলের নোয়াপাড়া শহর তৃনমূল যুব সভাপতি প্রসুন সরকার ওরফে শুভ দীপ সরকারের বিরুদ্ধে। প্রসুন উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী।
এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ তিন বছর ধরে সহবাস করার পর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পৌর সভার এক তৃনমূল কাউন্সিলরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলর তথা নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি প্রসুন সরকার ওরফে শুভ দীপ সরকারের বিরুদ্ধে। অভিযোগ কারী মহিলার দাবি ২০২১-এ আলাপ হয় ওই ব্যক্তির সঙ্গে। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন তৃণমূল কাউন্সিলর শুভদীপ সরকার। তারপর যখন যুবতী বিয়ের কথা বলেন তখন তিনি বেঁকে বসেন। বিয়ের জন্য চাপ দেওয়াতে গত ৮ জুন তাঁকে হুমকি দিয়ে মোবাইল ফোন থেকে সব মেসেজ ডিলিটও করান শাসক দলের ওই কাউন্সিলর।
একটা নয় একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। ওনি তিন তিনটে মহিলাকে বেআইনি ভাবে বিয়ে করে আশেপাশেই রেখেছেন বলে দাবি জানায় অভিযোগকারী যবতী। তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি প্রসুন সরকার ওরফে শুভদীপের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, তার বাবা বলে অভিযোগ মিথ্যা, মেয়েটির মানসিক চিকিৎসার দরকার আছে।
উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ বলেন, বিষয়টি এই প্রথম শুনলাম। বিষয়টি তার কাছে একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। তবে প্রথমে তাকে ঘটনার সত্যতা সম্পর্কে আগে জানতে হবে।
শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই তরুণী ব্যারাকপুর মহিলা থানায় কাউন্সিলরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 82

Continue Reading

Previous: জার্মানদের লড়াইয়ে হারিয়ে সেমিতে স্প্যানিশরা
Next: বিদায় মনে রাখার হল না রোনাল্ডো, পেপের, ইউরো সেমিতে ফ্রান্স

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.