Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপালে গ্রেফতার প্রভাবশালী ব্যবসায়ী অরুণ চৌধুরী

নেপালে গ্রেফতার প্রভাবশালী ব্যবসায়ী অরুণ চৌধুরী

Online Desk ফেব্রুয়ারি 5, 2024
Nepal-Arrest.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্ক, কাঠমান্ডুঃ নেপাল পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর হাতে গ্রেফতার নেপালের প্রভাবশালী ব্যবসায়ী তথা সিজি হোল্ডিংসের চেয়ারম্যান অরুণ চৌধুরী। এই গ্রেফতারির ঘটনায় নেপালে ব্যবসায়ী এবং রাজনৈতিক মহলে আলোড়ন পরে গেছে।
বাঁশবাড়িতে চামড়া ও জুতা কারখানার জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার অরুণ চৌধুরী সহ আরও দুজনকে গ্রেপ্তার করে নেপাল পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো বা সিআইবি। অরুণ চৌধুরী নেপালের ধনকুবের ব্যবসায়ী বিনোদ চৌধুরীর ভাই এবং নেপাল পার্লামেন্টের সদস্যও বটে। অরুণের গ্রেফতারের একদিন পর, নেপালের উপ-প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণ কাজী শ্রেষ্ঠা পোখরায় বলেন “যারা রাষ্ট্রকে লুট করেছে তাঁদের শাস্তি হবেই। তাঁদের জেলের বাইরে থাকা উচিত নয়, কারণ প্রভাবশালী লোকেদের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে”। শ্রেষ্ঠা আরও বলেন, চৌধুরীকে মুক্তি দেওয়ার জন্য সরকারের উপর বিভিন্ন মহল থেকে চাপ আসছে। অরুণের বিরুদ্ধে বাঁশবাড়ি চামড়া ও জুতা কারখানার সরকারি জমিকে বেআইনিভাবে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত করার অভিযোগ রয়েছে। অরুণ চৌধুরীর পাশাপাশি সিআইবি জুতা কারখানার প্রাক্তন চেয়ারম্যান অজিত নারায়ণ সিং থাপাকেও গ্রেপ্তার করেছে।
অরুণের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ী মহল। ফেডারেশন অফ নেপালি চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কনফেডারেশন অফ নেপালি ইন্ডাস্ট্রিজ অরুণ চৌধুরীর মুক্তির দাবি জানিয়েছে।

Post Views: 104

Continue Reading

Previous: কেন গ্রেফতার নন প্রধান শিক্ষক রাজ্যের উদ্যেশ্যে প্রশ্ন বিচারপতির
Next: অবৈধ কার্যকলাপ রুখতে তৎপর প্রশাসন

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.