Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘পাকিস্তানকে সমর্থন করা মানে সন্ত্রাসে মদত দেওয়া’: দক্ষিণ কোরিয়ায় অভিষেক

‘পাকিস্তানকে সমর্থন করা মানে সন্ত্রাসে মদত দেওয়া’: দক্ষিণ কোরিয়ায় অভিষেক

Online Desk মে 27, 2025
20250527_093700.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানকে সমর্থন করা মানে সন্ত্রাসবাদকে মদত দেওয়া, সোমবার দক্ষিণ কোরিয়ার সোলে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ভারত ও দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ বৈঠক হয় সোলে। সেখানে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানকে আক্রমণ করেন অভিষেক।

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, ‘আমরা বিশ্বকে বলতে চাই, পাকিস্তানকে সমর্থন করার অর্থ হল সন্ত্রাসবাদে মদত দেওয়া।’ সাপের উপমা দিয়ে তাঁর আরও সংযোজন, ‘বাড়ির উঠোনে সাপের জন্ম হয়েছে বলে কেউ যদি আশা করেন যে, সেটি কেবল প্রতিবেশীকেই কামড়াবে, তা হলে ভুল। এক বার সেই সাপকে ছেড়ে দিলে, সে যাকে ইচ্ছা তাকে ছোবল মারবে। কারণ, বিষধর বিষধরই থাকে।’ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘পাকিস্তান তাদের মাটিতে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। মদত দিচ্ছে।’

উল্লেখ্য গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ড এবং তার জবাবে ৭ মে ভারতের অপারেশন সিঁদুর অভিযান করে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়ার কথা বিশ্বমঞ্চে বলার জন্য বিভিন্ন দেশে সাত সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে মোদী সরকার। তেমনই একটি দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দলের নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। জাপান ঘুরে রবিবার দক্ষিণ কোরিয়া পৌঁছেছে দলটি। সেখানে পাকিস্তানকে আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Post Views: 110

Continue Reading

Previous: আবার করোনা !
Next: সপ্তাহ জুড়ে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গেই

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.