Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতীয় সেনার কৌশলের জেরেই অপারেশন মহাদেবে নিহত জঙ্গীরা ছেড়ে যেতে পারেনি কাশ্মীর

ভারতীয় সেনার কৌশলের জেরেই অপারেশন মহাদেবে নিহত জঙ্গীরা ছেড়ে যেতে পারেনি কাশ্মীর

Online Desk জুলাই 31, 2025
operatiopn-mahadev.png

ওঙ্কার ডেস্ক: কাশ্মীরের শ্রীনগরের কাছে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন মহাদেব’-এর সাফল্য নিয়ে সোমবার থেকে শুরু হয়েছে রাজনৈতিক ও সামরিক মহলে তীব্র আলোচনা। তিন পাকিস্তানি জঙ্গি সুলেমান, আফগানি এবং জিব্রান নিহত হয়েছে এই অভিযানে, যাদের নাম জড়িয়ে রয়েছে পহেলগাঁও হামলার সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ফরেন্সিক পরীক্ষায় ও বৈজ্ঞানিক বিশ্লেষণে শতভাগ নিশ্চিত হওয়া গিয়েছে যে, নিহত এই তিন জনই সেই হামলার মূল চক্রী। কিন্তু প্রশ্ন উঠছে এত দিন ধরে তারা কাশ্মীরে থেকে গেল কী করে? কেনই বা তারা সীমান্ত পেরিয়ে পালাতে পারল না?
উত্তরটা লুকিয়ে রয়েছে ভারতীয় সেনার নিখুঁত পরিকল্পনায়। গোয়েন্দা সূত্রে জানা যায়, হামলার পরে পাকিস্তানে পালানোর জন্য একটি আট কিলোমিটার দীর্ঘ সম্ভাব্য পথ চিহ্নিত করেছিল বাহিনী। সেই পথেই নজরদারি বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়, যাতে কোনও উপায়েই জঙ্গিরা সেখান দিয়ে সীমান্ত পেরোতে না পারে। শুধু তাই নয়, একাধিক গোপন সুড়ঙ্গ, যেগুলোর সাহায্যে জঙ্গিরা বেরিয়ে যেতে পারত, সেগুলিও কৌশলে বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তাবাহিনী সুড়ঙ্গগুলি খুঁড়ে মুখ পর্যন্ত খুলে দেয়, যাতে জল ঢুকে তা অকেজো হয়ে পড়ে। জলের স্রোতে মুখ ডুবে যাওয়া সুড়ঙ্গগুলো আর ব্যবহারযোগ্য ছিল না, ফলে কাশ্মীরেই আটকে পড়ে তিন জঙ্গি। তাদের প্রতিটি পালানোর রাস্তা কার্যত জলে ডুবে গিয়েছিল।
গোয়েন্দারা বহু দিন ধরে তাদের কথোপকথনে আড়ি পাতছিলেন। সেই সূত্রেই এক সময় শ্রীনগরের অদূরে তাদের অবস্থান চিহ্নিত হয়। সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী গোপন ডেরায় অভিযান চালায়। সোমবার যখন সংসদে প্রতিরক্ষামন্ত্রী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভাষণ দিচ্ছেন, সেই সময়েই চলছিল শ্রীনগরের কাছে গুলির লড়াই। বেশ কিছুক্ষণ ধরে সংঘর্ষ চলার পর, তিন জন জঙ্গিকে খতম করে বাহিনী। উদ্ধার হয় এম৯, একাধিক একে৪৭ রাইফেল, গ্রেনেডসহ বিস্তর অস্ত্র।
এই পুরো অভিযানের সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল ফরেন্সিক শনাক্তকরণ। পহেলগাঁওয়ে ব্যবহার হওয়া আগ্নেয়াস্ত্রের খোলের সঙ্গে অভিযানে উদ্ধার হওয়া রাইফেল থেকে পরীক্ষামূলক গুলি চালিয়ে মিল খোঁজা হয়। অস্ত্র চণ্ডীগড় পাঠানো হয় বিশেষ বিমানে। গুলির খোলের সঙ্গে সাদৃশ্য পরীক্ষা করতে অহমদাবাদ থেকেও আনা হয় বিশেষ যন্ত্র। সেই পরীক্ষায় ৯৯ শতাংশ মিল পাওয়ায় সরকার নিশ্চিত হয় জঙ্গিদের পরিচয় নিয়ে।
অভিযোগ উঠেছে, কাশ্মীরের কিছু স্থানীয় বাসিন্দা এই জঙ্গিদের আশ্রয় দিয়েছিল। তাদের সামনে নিয়ে যাওয়া হয় মৃতদেহগুলি শনাক্তকরণের জন্য। স্থানীয়রাই জানান, এই তিন জনই পহেলগাঁওয়ে হামলার দিন ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরো ফরেন্সিক প্রক্রিয়া রাতভর নিজে তদারকি করেছেন বলে সূত্রের দাবি।

Post Views: 193

Continue Reading

Previous: কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল; যাত্রী পরিষেবায় টানাপড়েন মেট্রোর নয়া রুটে প্রশ্নের ভিড়, আস্বস্ত করল মেট্রো প্রশাসন
Next: বাংলাদেশে নির্বাচনে লড়বেন খালেদা জিয়া

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.