Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল; যাত্রী পরিষেবায় টানাপড়েন মেট্রোর নয়া রুটে প্রশ্নের ভিড়, আস্বস্ত করল মেট্রো প্রশাসন

কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল; যাত্রী পরিষেবায় টানাপড়েন মেট্রোর নয়া রুটে প্রশ্নের ভিড়, আস্বস্ত করল মেট্রো প্রশাসন

Online Desk জুলাই 31, 2025
kolkata-merto.png

নিজস্ব সংবাদদাতা: বুধবার সন্ধেয় কবি সুভাষ মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল নিয়ে চাঞ্চল্য ছড়ায়। পিলারের গায়ে ধরা সেই ফাটলের জেরে আপাতত বন্ধ কবি সুভাষ স্টেশন। যার জেরে যাত্রীদের এক বড় অংশ সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফাটলের পেছনে সম্ভাব্য একাধিক কারণের মধ্যে ‘আনইভন সেটলমেন্ট’অর্থাৎ নির্মাণের এক পাশে ভূমি বসে যাওয়া নিয়ে আশঙ্কা জানানো হয় সেই প্রতিবেদনে। পরে রাতে মেট্রো রেলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ঘটনাটি ‘আনইভন সেটলমেন্ট’-এর ফলেই ঘটেছে বলে মনে করা হচ্ছে।
তবে যাত্রীদের আশ্বস্ত করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এখনই সময়সূচিতে কোনও পরিবর্তন আসছে না। যেভাবে এত দিন ট্রেন চলেছে, তেমন ভাবেই চলবে বলে জানানো হয়েছে। তবে বড় পরিবর্তন একটাই এখন আর কোনও মেট্রো কবি সুভাষ পর্যন্ত যাবে না। দক্ষিণেশ্বর থেকে আগত ট্রেনের শেষ স্টেশন হবে শহিদ ক্ষুদিরাম।
এই সিদ্ধান্ত ঘিরেই উঠেছে নানা প্রশ্ন। কারণ, শহিদ ক্ষুদিরাম স্টেশন ঐ রুটের শেষ স্টেশনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এখনও নেই। কবি সুভাষে যেমন মেট্রো যাত্রী নামিয়ে সামান্য এগিয়ে গিয়ে লাইন পরিবর্তন করে ফিরে যেত আপ প্ল্যাটফর্মে, সেই পরিকাঠামো শহিদ ক্ষুদিরামে নেই। দক্ষিণেশ্বরেও জায়গার অভাবে এই ব্যবস্থাটি করা যায়নি। ফলে শহিদ ক্ষুদিরাম বন্ধ নিয়ে প্রশ্ন উঠছে ডাউন লাইনে আসা ট্রেন কী ভাবে ঘুরে ফিরে আসবে আপ লাইনে?
এই নিয়ে মেট্রো রেলের ব্যাখ্যা, আপাতত ঠিক হয়েছে দক্ষিণেশ্বর-দমদম থেকে আসা ট্রেন শহিদ ক্ষুদিরামে যাত্রী নামিয়ে কবি সুভাষের দিকেই এগিয়ে যাবে। তার পর সেই ট্রেনই কবি সুভাষে না থেমে আপ লাইনে উঠে শহিদ ক্ষুদিরামে ফিরে আসবে এবং সেখান থেকেই ফের উল্টোদিকে রওনা দেবে। ফলে পরিষেবায় কোনও বড়সড় ব্যাঘাত ঘটবে না বলে আশ্বাস মিলছে, যদিও প্রকৃত পরিস্থিতি এখন নির্ভর করছে এই সাময়িক ব্যবস্থার উপর কতটা দক্ষতার সঙ্গে মেট্রো রেল তা রূপায়ণ করতে পারে তার উপর।

Post Views: 167

Continue Reading

Previous: জিৎ নয় বিনোদনের জগতে এগিয়ে রয়েছেন ‘দেব’, কেন বললেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী?
Next: ভারতীয় সেনার কৌশলের জেরেই অপারেশন মহাদেবে নিহত জঙ্গীরা ছেড়ে যেতে পারেনি কাশ্মীর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.