Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জিৎ নয় বিনোদনের জগতে এগিয়ে রয়েছেন ‘দেব’, কেন বললেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী?

জিৎ নয় বিনোদনের জগতে এগিয়ে রয়েছেন ‘দেব’, কেন বললেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী?

Online Desk জুলাই 31, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: টলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার জিৎ এবং দেব। দুই তারকার অনুরাগীদের মধ্যে রীতিমতো ঠান্ডা যুদ্ধ চলেছে বছরের পর বছর। কিন্তু এবার সেই প্রতিযোগিতায় যেন উস্কে দিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তাঁর কথায়, “দেব এখন অনেকটাই এগিয়ে, জিৎ বরং পিছিয়ে পড়েছে।”
প্রসঙ্গত, ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’ দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। আর এই ছবিতেই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে দেখা যাবে প্রবীণ অভিনেতা তথা রাজনীতিবিদ চিরঞ্জিৎ। অভিনেতার কথায়, “দেবের সময়টা এখন দুর্দান্ত যাচ্ছে। জিৎ বহুদিন বড় হিট দিতে পারেনি, ও কিছুটা পিছিয়ে গিয়েছে। কিন্তু দেব ক্রমাগত নিজের অভিনয়শৈলী বাড়িয়ে চলেছে, গল্প বেছে নিচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে। এই ছবিতে দেবকে আরও সৃষ্টিশীল, আরও পরিণত দেখতে পাবে দর্শক,”। তিনি আরও যোগ করেন, “ছবিটা এখন হলে আরও ভাল হত, কারণ এখনকার প্রযুক্তি এবং কলাকুশলীদের কাজ আরও নিখুঁত। তবে ৯ বছর আগেই আমরা দুর্দান্ত পরিশ্রম করে এই ছবি বানিয়েছিলাম। বরফের মধ্যে সেই শুটিং ভোলার নয়!”
প্রসঙ্গত, ‘খাদান’ থেকে ‘ধূমকেতু’ দেবকে নিয়েই বরাবর আশাবাদী চিরঞ্জিৎ। বলেন, “দেব মেইনস্ট্রিম ও ভলো সিনেমার ব্যালান্স করে। একদিকে পারিবারিক, অন্যদিকে অ্যাকশনধর্মী ছবি দুটোই দর্শকের কাছে সমান গুরুত্ব পাচ্ছে। খাদান তো দারুণ সাফল্য পেয়েছে। এবার ‘ধূমকেতু’ও সুপারহিট হবে বলেই বিশ্বাস।” তবে তাঁর গলাতে পাওয়া গেল আক্ষেপের সুরও, বললেন “এই ছবিটা যদি এখন তৈরি হত, তাহলে হয়তো আরও শক্তিশালী হত।” তবুও এই টিমের প্রতি তাঁর ভরসা পূর্ণ। শেষ কথা, তারকাদের মধ্যে তুলনা হোক বা যুগলবন্দি, তবে চিরঞ্জিতের মন্তব্যে টলিউডে নয়া উস্কানির সঞ্চার ঘটেছে, তা বলাই বাহুল্য। এখন শুধু অপেক্ষা, ‘ধূমকেতু’ সত্যিই কতটা সাফল্য পায় সেটাই দেখার!

Post Views: 167

Continue Reading

Previous: আগামী সাত দিন বঙ্গে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের
Next: কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল; যাত্রী পরিষেবায় টানাপড়েন মেট্রোর নয়া রুটে প্রশ্নের ভিড়, আস্বস্ত করল মেট্রো প্রশাসন

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.