Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পক্ষপাতিত্বের অভিযোগ, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা!

পক্ষপাতিত্বের অভিযোগ, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা!

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
ON-BIRLA.jpg

ওঙ্কার ডেস্কঃ লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা! গত বুধবার প্রধানমন্ত্রীর উপর শারীরিক হামলার আশঙ্কায় অধিবেশন মুলতুবি করেছিলেন স্পিকার। সেই ঘটনাকে ভালোভাবে দেখেনি বিরোধী দলগুলি। এবার শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। সূত্রের খবর, বাজেট অধিবেশনেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্ততি নেওয়া শুরু হয়েছে।
লোকসভা অধিবেশনে শাসক-বিরোধী দ্বন্দ্ব তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, একাধিক বিষয়ে আলোচনার দাবি থাকলেও আলোচনার অনুমতি মেলেনা। বিরোধী দলের নেতাদের কোনও কথা বলতে দেওয়া হচ্ছে না। লোকসভার অধ্যক্ষ তাঁর ইচ্ছে মতো বারবার অধিবেশন মুলতুবি করে দিচ্ছেন। সোমবারও কংগ্রেস বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলতে দেওয়ার দাবি তুলেছিল। কিন্তু তাঁকে কথা বলতে না দিয়ে মুলতুবি করা হয় সংসদের অধিবেশন।
প্রসঙ্গত, বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপরে ধন্যবাদজ্ঞাপন ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু প্রধানমন্ত্রী আসেননি। বৃহস্পতিবার জানা যায়, ওম বিড়লার পরামর্শে ধন্যবাদজ্ঞাপন ভাষণ এড়িয়ে যান প্রধানমন্ত্রী। স্পিকার নাকি আন্দাজ করেছিলেন, কংগ্রেস নাকি প্রধানমন্ত্রীকে শারীরিক ভাবে আক্রমণ করার পরিকল্পনা করেছিল। যদিও কংগ্রেস হামলা নিয়ে ওম বিড়লার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

Post Views: 57

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে ল্যম্বোরগিনির ধাক্কায় আহত অন্তত ৬; আটক করে গনধোলাই ব্যবসায়ী কেকে মিশ্রের ছেলেকে
Next: বধূকে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে, অপমানে আত্মঘাতী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.