Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বধূকে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে, অপমানে আত্মঘাতী

বধূকে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে, অপমানে আত্মঘাতী

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: শ্বশুরবাড়িতে চলত শারীরিক ও মানসিক অত্যাচার। সেই সঙ্গে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়েছিল। অমানবিক নির্যাতনের শিকার হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ওই বধূ। ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, নির্যাতিতা মহিলার নাম অঞ্জনাবাই শেখর পাতিল। কর্নাটকের বিদার জেলার ভালকির বাসিন্দা তিনি। ২২ বছর বয়স তাঁর। ওই জেলার বাসবকল্যাণের বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ২০২২ সালে বাসবকল্যাণের বাসিন্দা শেখর পাতিলকে বিয়ে করেছিলেন ওই মহিলা। তাঁদের ১১ মাস বয়সী এক শিশুও রয়েছে। বাসবকল্যাণের ওম কলোনিতে পাতিলের বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। অঞ্জনাবাইয়ের মৃতদেহ ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়।

নিহত বধূর বাবা বিজয়কুমারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, শ্বশুরবাড়ির লোকজন তাঁদের মেয়েকে প্রতিদিন মানসিক ও শারীরিক নির্যাতন করত। শুধু তাই নয়, তাঁকে পতিতাবৃত্তিতে নামার জন্য চাপ দিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন। বিজয়কুমারের অভিযোগ, অবৈধ সম্পর্ক প্রত্যাখ্যানের জন্য তাঁদের মেয়েকে নির্যাতন করা হয়েছিল। পুলিশ শেখর পাতিল-সহ তিন জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তিন জনেই হেফাজতে রয়েছে।

Post Views: 189

Continue Reading

Previous: পক্ষপাতিত্বের অভিযোগ, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা!
Next: রাজস্থানে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন; ফিরছে রঘুবংশী খুনের স্মৃতি

সম্পর্কিত গল্প

CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026

You may have missed

CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.