Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু, খুনের আগে আধার কার্ড দেখতে চেয়েছিল অভিযুক্তেরা, দাবি সহকর্মীর

বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু, খুনের আগে আধার কার্ড দেখতে চেয়েছিল অভিযুক্তেরা, দাবি সহকর্মীর

Online Desk ডিসেম্বর 26, 2025
JUYEL-222.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশী সন্দেহে আরোও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ওড়িশার সম্বলপুরে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনা সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। নিহত যুবকের সহকর্মীর দাবি, ঘটনার সময় আধার কার্ড দেখতে চেয়েছিল অভিযুক্তরা। বাংলাদেশি সন্দেহেই এই খুন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় জুয়েল শেখকে সম্বলপুরের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। ওই ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
মুর্শিদাবাদের বাসিন্দা আহত শ্রমিক মাজহার খান জানান, “বুধবার রাতে শাস্তি নগর এলাকায় তাঁদের অস্থায়ী ঘরে রান্না করছিলেন। সেই সময় ছ’জন ব্যক্তি এসে প্রথমে বিড়ি চান। এরপর পরিচয় জানতে চেয়ে আধার কার্ড দেখাতে বলে। তার পরেই জুয়েলের মাথা শক্ত কিছুর সঙ্গে আছড়ে দেয়।”
আইজিপি হিমাংশু কুমার লাল বলেন, “এই খুনের ঘটনার সঙ্গে মৃত বা আহতদের নাগরিকত্ব বা পরিচয়ের কোনও সম্পর্ক নেই। বিড়ি নিয়ে বচসা থেকেই ঝামেলা শুরু হয়েছিল।” যদিও এই ঘটনায় আরও এক শ্রমিক নিজামুদ্দিন খান দাবি করেছেন, হামলাকারীরা তাঁদের বারবার ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করছিল। পরিচয় নিয়ে সন্দেহ থেকেই মারধর শুরু হয় বলে অভিযোগ শ্রমিকদের পরিবারের। এই ঘটনায় ছ’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ফের অন্য রাজ্যে বাংলাদেশী সন্দেহে পরিযায়ী শ্রমিকের খুন নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, সম্বলপুরে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন আসলে বিজেপির দীর্ঘদিনের বাংলা-বিরোধী প্রচারের ফল। বিজেপি বরাবর বাংলা ভাষাভাষীদের অনুপ্রবেশকারী ও ওপার বাংলার বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেকারণে এই ঘটনার সংখ্যা বাড়ছে।

Post Views: 107

Continue Reading

Previous: উপেন্দ্র মাস্টারকে চিরতরে হারাল জঙ্গলমহল, প্রয়াত প্রাক্তন বাম মন্ত্রী উপেন্দ্র কিস্কু
Next: ৩ বছরে ৩ বিয়ে, পণের জন্য নির্যাতন, অবশেষে গ্রেফতার বিহারের ব্যক্তি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.