Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৩ বছরে ৩ বিয়ে, পণের জন্য নির্যাতন, অবশেষে গ্রেফতার বিহারের ব্যক্তি

৩ বছরে ৩ বিয়ে, পণের জন্য নির্যাতন, অবশেষে গ্রেফতার বিহারের ব্যক্তি

Online Desk ডিসেম্বর 26, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: একটা নয়, পরপর তিনটে বিয়ে করেছেন। তাও আবার পূর্ববর্তী স্ত্রীদের ডিভোর্স না দিয়ে! শুধু তাই নয়, পণের দাবিতে স্ত্রীদের উপর অত্যাচার চালানোর অভিযোগও রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম পিন্টু বার্নওয়াল। তিনি বিহারের গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিন্টুর প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ওই মহিলারা তাঁর বিরুদ্ধে নির্যাতন এবং পণের দাবির অভিযোগ এনেছে। যদিও তাঁর স্ত্রীদের এই অভিযোগ অস্বীকার করেছেন পিন্টু। তাঁর দাবি, যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে, তা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তবে তিন মহিলাকে বিয়ের কথা মেনে নিয়েছেন পিন্টু। তাঁর দাবি, তিনি পরিস্থিতির স্বীকার হয়েছেন। পারিবারিক পরিস্থিতির কারণে পূর্বের স্ত্রীদের সঙ্গে তাঁর সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পিন্টুর সাফাই, ‘আমার মায়ের বয়স ৬০ বছর। তাঁদের কেউই দুই দিনের জন্য খাবার রান্না করেনি। উল্টে আমি এবং আমার মা তাদের খাওয়াই।’

পুলিশ জানিয়েছে, পিন্টুর স্ত্রীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলার পর পিন্টুকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পিন্টুর প্রথম স্ত্রীর নাম খুশবু। তাঁর সম্পর্কে পিন্টু অভিযোগ করেন, খুশবু ছুরি দিয়ে খুনের চেষ্টা করেছিল। আমার মা এবং আমাকে—- দুজনকেই হত্যার চেষ্টা করেছিল। পিন্টু আরও অভিযোগ করেন, খুশবুর সঙ্গে তাঁর ১০ বছর বয়সের পার্থক্য ছিল। তাঁর সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক ছিল না বলে দাবি করেন তিনি। সে কারণে এফআইআর-এ উল্লেখিত ধর্ষণের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন পিন্টু। মায়ের স্বাস্থ্যের কথা ভেবে তিনি তৃতীয় বিয়ে করেছেন বলে পুলিশি জেরায় জানিয়েছেন পিন্টু।

Post Views: 205

Continue Reading

Previous: বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু, খুনের আগে আধার কার্ড দেখতে চেয়েছিল অভিযুক্তেরা, দাবি সহকর্মীর
Next: ৩১ ডিসেম্বর দেশজুড়ে বনধের ডাক দিয়েছেন ডেলিভারি ও গিগ কর্মীরা, বন্ধ হতে পারে ডেলিভারি

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.