Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ওসমান হাদির দাদাকে ব্রিটেনে সহকারী হাইকমিশনে নিয়োগ করল ইউনুস সরকার

ওসমান হাদির দাদাকে ব্রিটেনে সহকারী হাইকমিশনে নিয়োগ করল ইউনুস সরকার

Online Desk জানুয়ারি 16, 2026
yunus-aa.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের তরুণ ছাত্রনেতা ওসমান হাদিকে গুলি করে খুন করা হয়েছিল। যে ঘটনার পর শোরগোল পড়ে গিয়েছিল বাংলাদেশের রাজনীতিতে। হাদির শেষকৃত্যে সামিল হয়েছিলেন খোদ মহম্মদ ইউনুস। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেই প্রতিশ্রুতি মতো ওসমান হাদির দাদা ওমর হাদিকে ব্রিটেনের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ করা হল।

সূত্রের খবর, ওমরকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে।
বৃহস্পতিবার বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণাকের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের কথা জানিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী ওই বিজ্ঞপ্তিতে সই করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মহম্মদ রফিক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্য যে কোনও পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ত্যাগের শর্তে তাঁকে এই নিয়োগ করা হয়েছে। যোগদানের দিন থেকে তিন বছর তিনি ওই পদে থাকবেন। জনস্বার্থে এই আনির্দেশিকা জারি করা হল বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ ছিলেন ওসমান বিন হাদি। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর তিনি রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে ইনকিলাব মঞ্চ তৈরি করেন। সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র হিসেবেকাজ করছিলেন ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর বেলা ২টা ২০ নাগাদ ঢাকার পুরানা পল্টনে ওসমান হাদিকে গুলি করে খুন করা হয়। প্রথমে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেনিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান হাদি।

Post Views: 78

Continue Reading

Previous: পাকিস্তান বা তুরস্ক নয়, ভারতের ওষুধ মানে ভালো, বলছে আফগানিস্তান
Next: ভাঙ্গনের পথে কি তালিবানের ইসলামিক আমিরশাহি; ফের কি গৃহযুদ্ধ আফগান প্রদেশে

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.