Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তান বা তুরস্ক নয়, ভারতের ওষুধ মানে ভালো, বলছে আফগানিস্তান

পাকিস্তান বা তুরস্ক নয়, ভারতের ওষুধ মানে ভালো, বলছে আফগানিস্তান

Online Desk জানুয়ারি 16, 2026
med.jpg

ওঙ্কার ডেস্কঃ পাক-আফগান সংঘর্ষের ফলশ্রুতি ইসলামাবাদ থেকে ওষুধ কেনা সম্পূর্ণ বন্ধ করার আর্জি জানিয়েছে তালিবান প্রশাসন। সেই সুযোগেই আফগানিস্তানের বাজারে ঢুকে পড়েছে ভারত। সম্প্রতি ফজল আফগান নামের এক আফগান ব্লগার এক্স হ্যান্ডলে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, জ্বরের ‘১০টি ট্যাবলেটের দাম ৪০ আফগানি। কিন্তু ভারতীয় ওষুধ প্যারাসিটামলের দাম মাত্র ১০ আফগানি। ভারতীয় ওষুধ অনেক বেশি ফলদায়ী। ওই ব্যক্তি জানিয়েছেন, ওষুধ খেয়ে তাঁর মাথাব্যথা দ্রুত সেরে গিয়েছে। তাঁর মতে, ভারতীয় ওষুধ আফগানিস্তানে পাকিস্তানি ওষুধকে প্রতিস্থাপিত করতে শুরু করে দিয়েছে।
আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আবদুল ঘানি বরাদর জানিয়েছিলেন, পাকিস্তানি ওষুধের মানও অত্যন্ত খারাপ। ব্যবসায়ীদের কাছে তাঁর আর্জি, ভারত, ইরান ও মধ্য এশিয়ার ওষুধের দিকে ঝোঁকা উচিত আফগান ওষুধ ব্যবসায়ীদের।
২০২৪-২৫ সালে কাবুলে ১০৮ মিলিয়ন ডলারের ওষুধ পাঠিয়েছিল নয়াদিল্লি। সেখানে ২০২৫ সালের অবশিষ্ট ৯ মাসেই ওষুধ বিক্রি করা গিয়েছে ১০০ মিলিয়ন ডলারের। গত নভেম্বরে আফগান বাজারে ওষুধের ঘাটতি দেখা দিলে ভারতের তরফে ৭৩ টন জীবনদায়ী ওষুধ পাঠানো হয়েছিল। এর আগেও প্রায় ৫ টন ভ্যাকসিন পাঠিয়েছিল ভারত। আর এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে।

Post Views: 219

Continue Reading

Previous: ট্রাম্পের হুমকিকে পাত্তা না দিয়েই গ্রীনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন ডেনমার্কের
Next: ওসমান হাদির দাদাকে ব্রিটেনে সহকারী হাইকমিশনে নিয়োগ করল ইউনুস সরকার

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.