Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • দুই দেশের কূটনীতিবিদ দের লাগবে না ভিসা; পাকিস্তান ও বাংলাদেশ ভিসাফ্রি প্রবেশাধিকরে চূড়ান্ত সিধান্ত

দুই দেশের কূটনীতিবিদ দের লাগবে না ভিসা; পাকিস্তান ও বাংলাদেশ ভিসাফ্রি প্রবেশাধিকরে চূড়ান্ত সিধান্ত

Online Desk জুলাই 24, 2025
BAN-PAK-flag.png

ওঙ্কার ডেস্ক: একে অন্যের দেশে যেতে আর ভিসার দরকার পরবে না বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ব্যাক্তিত্ব এবং সরকারি অধিকারকদের, এমনটাই জানা গিয়েছে ঢাকার সংবাদ মাধ্যম থেকে। ২৩ জুলাই ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে আলোচনায় বসেন পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী মহসিন নকভি। সেই বৈঠকে এই সিধান্ত চুড়ান্ত করা হয়। দুই দেশের বন্ধুত্ব মজবুত করতেই ভিসাহীন প্রবেশাধিকারের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। যদিও কবে থেকে এই সুবিধা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।
বুধবার ঢাকায় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি-কে ‘গার্ড অফ অনার’ দিয়ে স্বাগত জানানো হয়। বৈঠকে সন্ত্রাস দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা, মাদক পাচার রোধ ও মানবপাচার প্রতিরোধে একসঙ্গে কাজ করার কথা স্থির হয়েছে। এই উদ্দেশ্যে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। পাকিস্তানের পক্ষে এই কমিটির নেতৃত্বে থাকবেন অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব খুররম আঘা। এছাড়াও দুই দেশের মধ্যে পুলিশি প্রশিক্ষণ সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইসলামাবাদের ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি সফর করবে বলে বৈঠকে স্থির হয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পাকিস্তানী মন্ত্রীর সফর দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেছেন, এই সফরের মাধ্যমে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হয় বাংলাদেশ। তারপর দীর্ঘদিন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক কার্যত বন্ধ ছিল। তবে সম্প্রতি অন্তর্বর্তী ইউনূস প্রশাসন দ্বিপাক্ষিক বাণিজ্য ফের সচল করতে নানা উদ্যোগ নিয়েছে। গত বছরের ডিসেম্বরেই বাংলাদেশের তরফে ঘোষণা করা হয়, পাকিস্তানি নাগরিকরা সহজেই বাংলাদেশের ভিসা পেতে পারবেন। বিশ্বের যে কোনও দেশের বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা পাওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছিল।

Post Views: 152

Continue Reading

Previous: ফের বাংলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভবনা
Next: ধনকড়ের পর কে হবে উপ-রাষ্ট্রপতি, নাম উঠছে নীতিশ কুমার থেকে শশী থারুরের; জল্পনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.