Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • এক সপ্তাহে ৩০০ এর বেশি খুন, সন্ত্রাসে ছিন্নভিন্ন হওয়ার পথে পাকিস্তান?

এক সপ্তাহে ৩০০ এর বেশি খুন, সন্ত্রাসে ছিন্নভিন্ন হওয়ার পথে পাকিস্তান?

Online Desk মার্চ 17, 2025
pak-arm.jpg

ওঙ্কার ডেস্ক: সন্ত্রাসবাদ ক্রমশ মাথাচড়া দিচ্ছে প্রতিবেশী দেশ পাকিস্তানে। গত মঙ্গলবার বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র করার দাবিতে লড়াইরত বালুচিস্তান লিবারেশন আর্মির বিদ্রোহীরা একটি আস্ত ট্রেন হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী করেছিল। তাদের দাবি না মানায় ২১৪ জন যাত্রীকে খুন করা হয়েছে বলে দাবি করেছে বালুচ বিদ্রোহীরা। এরপর শনি ও রবিবার মিলিয়ে পাকিস্তানে প্রায় ৫৭টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। যার ফলে অন্তত ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পাকিস্তানে অভ্যন্তরীন নিরাপত্তা নিয়ে।
গত ৪৮ ঘন্টায় যে ৫৭টি হামলা চলেছে তার প্রত্যেকটির দায় স্বীকার করেছে কোনও না কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী। কিন্তু এই সমস্ত ঘটনা নিয়ে পাক সরকারের তরফে যে দাবি করা হয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির দাবির সঙ্গে মেলেনি। পাক সরকারের তরফে যে তথ্য দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে দু’দিনে বিদ্রোহীদের হামলায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪৬ জন। তবে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর দাবি, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে।
রবিবার বালুচিস্তানের কোয়েটায় পাক সেনাবাহিনীর কনভয়ে হামলা হয়েছিল। যে ঘটনার পর সেনার তরফে জানানো হয়, ওই হামলায় সাত জনের মৃত্যুর কথা। কিন্তু পরে সেই হামলার দায় স্বীকার করে বালুচিস্তান লিবারেশন আর্মি। ওই গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ৯০ জন পাকিস্তানি সেনা তাঁদের হামলায় নিহত হয়েছেন। কোয়েটার হামলার পর পাক-আফগান সীমান্তের গারিগালেও একটি হামলার ঘটনা ঘটে। তাতে ন’জন সেনা গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ওই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। সব মিলিয়ে বার বার সন্ত্রাসী হামলার মুখে পড়ায় পাকিস্তান কি নিকট ভবিষ্যতে ছিন্নভিন্ন হওয়ার পথে এগোচ্ছে? ইসলামাবাদের কপালে ক্রমশ উদ্বেগের ভাঁজ চওড়া হচ্ছে।

Post Views: 110

Continue Reading

Previous: মার্চেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তাপমাত্রা
Next: ইউনুসের বাংলাদেশে ফের মাজারে হামলা, উন্মত্ত জনতা করল অগ্নিসংযোগ

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.