Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাক গুপ্তচর সংস্থাকে তথ্য পাচারের অভিযোগে জম্মুকাশ্মীরে আটক ১৫ বছরের কিশোর

পাক গুপ্তচর সংস্থাকে তথ্য পাচারের অভিযোগে জম্মুকাশ্মীরে আটক ১৫ বছরের কিশোর

Online Desk জানুয়ারি 6, 2026
nabalok.jpg

ওঙ্কার ডেস্ক: পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক জঙ্গি গোষ্ঠীকে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে জম্মুকাশ্মীরের সাম্বা জেলা থেকে এক ১৫ বছর বয়সী কিশোরকে আটক করল তদন্তকারীরা। তার বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় সেনাবাহিনীর অবস্থান এবং নিরাপত্তা ঘাঁটি সম্পর্কে তথ্য আইএসআই এবং পাকিস্তানের সন্ত্রাসী হ্যান্ডলারদের কাছে পাচার করত সে।

রিপোর্ট অনুসারে, ওই নাবালক দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত সে বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে তথ্য পায় পাঞ্জাব পুলিশ। এর পর মাধোপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ ওই কিশোরের মোবাইল ফোন ঘেঁটে দেশবিরোধী বহু জিনিসপত্রের হদিস পায়। একাধিক সন্ত্রাসী হ্যান্ডলারের যোগাযোগ নম্বরও পুলিশ খুঁজে পায় তার মোবাইলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই কিশোর সংবেদনশীল জায়গার ছবি ও ভিডিও তুলে সন্ত্রাসী গোষ্ঠী এবং পাকিস্তান সেনাবাহিনীর আধিকারিকদের কাছে পাচার করেছে। সীমান্তের ওপারে মাদক চক্রের পাণ্ডা সাজিদ ভাট্টির সঙ্গেও অভিযুক্ত কিশোরের যোগাযোগ ছিল। ওই কিশোরের সহযোগীদেরও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

বিষয়টি নিয়ে পাঠানকোটের সিনিয়র পুলিশ সুপার দিলজিন্দর সিং ধিলন জানান, ১৫ বছর বয়সী ওই কিশোর এক বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছিল। ওই পুলিশ কর্তা বলেন, ‘সে প্রযুক্তি সম্পর্কে বেশ পারদর্শী। ক্লোনিংয়ের মাধ্যমে তার ফোন থেকে সংবেদনশীল তথ্য বের করে নিত সন্ত্রাসীরা।’ পুলিশ জানিয়েছে, ওই কিশোরের মত আর অও বেশ কয়েক জন নাবালকও পাক জঙ্গি গোষ্ঠীর ফাঁদে পড়েছে। ধৃত কিশোরের বিরুদ্ধে ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে একটি মামলা দায়ের করা হয়েছে।

Post Views: 271

Continue Reading

Previous: নেপালে ভাঙা হল মসজিদ, ছড়াচ্ছে অশান্তি, সীমান্ত বন্ধ করল ভারত
Next: স্বল্পদৈর্ঘ্যের ছবি “কারুবাসনা”, কুমোরটুলির গল্প নিয়ে ভিন্নতর জীবনের অন্বেষণ !

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026
kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026

You may have missed

D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026
kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.