Skip to content
নভেম্বর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খবর আপডেট
  • দিল্লিতে পাক মন্ত্রী, এসসিও বৈঠক ঘিরে তোলপাড়, কেন্দ্রের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা

দিল্লিতে পাক মন্ত্রী, এসসিও বৈঠক ঘিরে তোলপাড়, কেন্দ্রের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T122855.875.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদিক মালিকের দিল্লি সফর ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার সকালে দিল্লিতে পা রেখেছেন তিনি। আর তারপর থেকেই কেন্দ্রের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির।

বিরোধীদের অভিযোগ, একদিকে বিজেপি বলে ‘সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না’, অন্যদিকে সেই পাকিস্তানের মন্ত্রীকেই দিল্লিতে ডেকে আনা হচ্ছে। এই প্রসঙ্গেই সমাজবাদী পার্টির নেতা ফখরুল হাসান চাঁদ বলেন, “বিজেপি বিদেশনীতিতে পুরো বিভ্রান্ত। তারা সবসময় বলে, আলোচনা আর সন্ত্রাস একসঙ্গে হবে না। অথচ এখন পাকিস্তানের মন্ত্রী এসসিও বৈঠকের জন্য ভারতে আসছেন।”

একই সুর কংগ্রেসের গলাতেও। কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত বলেন, “বিজেপি আর প্রধানমন্ত্রী মোদী বিভ্রান্ত। তারা ক্রিকেটারদের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বলে। আর এখন পাক মন্ত্রী ভারতে আসছেন। আমাদের বিদেশনীতির সঙ্গে আপস করা হচ্ছে।” তাঁর আরও অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে কাজ করছেন।

কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি আরও এক ধাপ এগিয়ে মুসাদিক মালিকের পুরনো মন্তব্য মনে করিয়ে দেন। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার পর মালিকের বক্তব্যকে ‘সন্ত্রাসবাদীর ভাষা’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “সন্ত্রাস আর সংলাপ একসঙ্গে চলতে পারে না। অপারেশন সিঁদুরের সময় উনি যে ভাষায় কথা বলেছিলেন, সেটা কোনও মন্ত্রীর ভাষা ছিল না, সন্ত্রাসবাদীর ভাষা ছিল।”

উল্লেখ্য, মুসাদিক মালিকের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে। ২০২৩ সালে শেষ গোয়ায় এসসিও বৈঠকে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তারপর এই প্রথম কোনও পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রী ভারতে এলেন। আবার ২০২৫ সালের মে মাসে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতের পাল্টা সামরিক অভিযান অপারেশন সিঁদুরের পর এটাই কোনও পাক নেতার প্রথম ভারত সফর। যদিও মালিক নিজে বলেছেন, এই সফর “দ্বিপাক্ষিক আলোচনা নয়”।

সিন্ধু জলচুক্তি নিয়ে মালিকের পুরনো বক্তব্যই এখন বিতর্কের কেন্দ্রে। পহেলগাঁও হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করলে তিনি ‘জল আগ্রাসনের’ বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন। ১৯৬০ সালের চুক্তিকে সম্মান জানানোর দাবি তুলেছিলেন। তাঁর সেই মন্তব্য ছিল, “যে আমাদের জলে হাত দেবে, তার হাত কেটে ফেলা হবে।”

ভারত গত অক্টোবরে এসসিও বৈঠকের জন্য পাকিস্তানের কেন্দ্রীয় ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল। ইসলামাবাদ পরে তাঁর বদলে মুসাদিক মালিককে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এই বৈঠকটি হল সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম। এটি ভারতের প্রধান এসসিও উদ্যোগ। ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে এই বৈঠক। বলে রাখা ভালো, এসসিও-তে মোট ১০টি সদস্য দেশ রয়েছে — চিন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান এবং বেলারুশ।

Continue Reading

Previous: শামিম আহমেদ ‘ঘনিষ্ঠ’ তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেফতার, প্রতারণা-তোলাবাজি সহ একগুচ্ছ অভিযোগ
Next: ২০ নভেম্বর ২০২৬: কেমন কাটবে ১২ রাশির ভাগ্য? জেনে নিন আজকের রাশিফল :

সম্পর্কিত গল্প

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026

You may have missed

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T161719.119.webp

মা হলেন সমান্থা! কোল আলো করে ছেলে হল না মেয়ে? সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী

Online Desk নভেম্বর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.