Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ করবে ভারত’, দাবি পাকিস্তানের মন্ত্রীর

‘আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ করবে ভারত’, দাবি পাকিস্তানের মন্ত্রীর

Online Desk এপ্রিল 30, 2025
tarar.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। পাক ওই মন্ত্রীর দাবি, আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের উপর সামরিক পদক্ষেপ করবে নয়াদিল্লি। মঙ্গলবার রাত ২টো নাগাদ জরুরিকালীন সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন তিনি।

আতাউল্লাহ তারার বলেন, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার সামরিক পদক্ষেপের পরিকল্পনা রয়েছে ভারতের। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ভারতীয় বাহিনী কোনও পদক্ষেপ করলে ‘পরিণতি’ ভোগ করতে হবে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আক্রমণের পরিকল্পনা করছে। ভারতের যেকোনো পদক্ষেপের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।’ তারার আরও বলেন, ‘পাকিস্তান নিজের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে। ভারত যদি পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বিপর্যয় এবং ধ্বংসের জন্য তারাই একমাত্র দায়ী থাকবে।’

পাকিস্তানের ওই মন্ত্রী আরও দাবি করেন, পহেলগাঁও হত্যাকাণ্ডে পাকিস্তানের জড়িত থাকার কোনও প্রমাণ ভারতের তরফে দেওয়া হয়নি। ‘ভিত্তিহীন এবং সাজানো অভিযোগ’ এর ভিত্তিতে ভারত আক্রমণের পরিকল্পনা করছে বলে দাবি তাঁর। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে চার থেকে পাঁচ জনের জঙ্গিদের একটি দল পর্যটকদের উপর হামলা করে। গুলিতে ঝাঁঝরা করে দেয় এক নেপাল-সহ ২৬ জনকে। সেই ঘটনার পর পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠি লস্কর ই তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করেছিল। যদিও পরে ওই সংগঠন নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে। এই জঙ্গি হামলায় ভারতের বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে, পাকিস্তান জড়িত রয়েছে বলে। যদিও ইসলামাবাদের তরফে সেই অভিযোগ নস্যাৎ করা হয়েছে।

Post Views: 118

Continue Reading

Previous: পর পর ছ’দিন যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, পাল্টা জবাব দিল ভারতও
Next: কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.