Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মধ্য এশিয়ার বাজারে ব্যাবসায় লোকসানের মুখে পাকিস্তান, উদ্বেগে দেশের অর্থনীতিবিদেরা

মধ্য এশিয়ার বাজারে ব্যাবসায় লোকসানের মুখে পাকিস্তান, উদ্বেগে দেশের অর্থনীতিবিদেরা

Online Desk জুলাই 27, 2025
shehbaz-sharif.png

ওঙ্কার ডেস্ক : মধ্য এশিয়ায় বাণিজ্যিক সম্পর্ক গড়তে গিয়ে বিপাকে পড়েছে পাকিস্তান। শত চেষ্টাতেও কাজ হচ্ছে না। কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে মরিয়া ইসলামাবাদ, কিন্তু রফতানি কমছে আর আমদানি বাড়ছে হু-হু করে।

পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে এই পাঁচ দেশে পণ্য রফতানিতে ৩১.৬৩ শতাংশ পতন ঘটেছে। যেখানে গত বছর রফতানি হয়েছিল ২.৪৯ হাজার কোটি টাকার, সেখানে চলতি অর্থবর্ষে তা কমে হয়েছে মাত্র ১.৭ হাজার কোটি টাকা। বিপরীতে, ওই দেশগুলি থেকে আমদানি চার গুণের বেশি বেড়ে ২.১১ হাজার কোটি টাকায় পৌঁছেছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে কাজাখস্তান থেকে সেখানে রফতানি ৪৭ শতাংশ কমে গিয়েছে। অন্যদিকে, আমদানি লাফিয়ে বেড়ে ১.১ হাজার কোটি টাকায় উঠেছে, যা আগের বছর ছিল মাত্র ৫.৮৫ কোটি টাকা। একই প্রবণতা দেখা যাচ্ছে উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানেও রফতানি কমছে, আমদানি বাড়ছে।

এই পাঁচ দেশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক, দ্বিপাক্ষিক চুক্তি, এমনকি বিশেষ বাণিজ্যচুক্তিও হয়েছে, বিশেষ করে উজবেকিস্তানের সঙ্গে। তবুও তেমন লাভজনক ফল মেলেনি। আফগানিস্তান হয়ে প্রতিবছর মধ্য এশিয়ার সঙ্গে প্রায় ৪০-৫০ কোটি ডলারের বাণিজ্য করলেও এ বছর ভারসাম্য রক্ষা করা যায়নি।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানে মধ্য এশিয়ার পণ্যের চাহিদা থাকলেও, বিপরীতে ওই অঞ্চলে পাকিস্তানি পণ্যের তেমন চাহিদা নেই। তাতে করে বাণিজ্যে ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে বাণিজ্য নীতি পুনর্বিবেচনা, বাজার বিশ্লেষণ এবং রফতানি সংক্রান্ত কৌশল নিয়ে নতুন করে ভাবনা-চিন্তায় ব্যস্ত পাক অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকেরা।

Post Views: 200

Continue Reading

Previous: মন কি বাত-এ ‘স্পেস ডে’ থেকে সংস্কৃতি, পরিবেশ গর্বের সাফল্যের খতিয়ান দিলেন মোদী
Next: ত্রাণের নামে প্রহসন, সামরিক বিরতির ছায়ায় গাজায় অব্যাহত মৃত্যু-খিদে, নিরীহ প্রাণ নিয়ে খেলছে ইজরায়েল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.