Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মন কি বাত-এ ‘স্পেস ডে’ থেকে সংস্কৃতি, পরিবেশ গর্বের সাফল্যের খতিয়ান দিলেন মোদী

মন কি বাত-এ ‘স্পেস ডে’ থেকে সংস্কৃতি, পরিবেশ গর্বের সাফল্যের খতিয়ান দিলেন মোদী

Online Desk জুলাই 27, 2025
narendra-modi.png

ওঙ্কার ডেস্ক: ২৩ অগস্ট ‘ন্যাশনাল স্পেস ডে’ উপলক্ষে ভারতের মহাকাশ অভিযানের অগ্রগতি, প্রযুক্তিগত আত্মনির্ভরতা, সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় একগুচ্ছ সাফল্যের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’ এর ১২৪তম পর্বে দেশের নানা ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরে বললেন, “এই সাফল্য প্রতিটি ভারতীয়ের গর্বের বিষয়।”
সম্প্রতি মহাকাশ থেকে নিরাপদে ফিরে আসা মহাকাশচারী শুভাংশু শুক্লার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের মহাকাশ অভিযানের এক নতুন অধ্যায় রচিত হয়েছে, যা প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে”। মহাকাশ নিয়ে তরুণ প্রজন্মের আগ্রহ, দেশে গড়ে ওঠা হাজার হাজার স্পেস স্টার্টআপ এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নের দিকেও আলোকপাত করেন তিনি। বিজ্ঞান ছাড়াও ভারতীয় সংস্কৃতি ও হস্তশিল্পে মহিলাদের অবদানের কথা তুলে ধরে মোদী বলেন, “সাঁওতালি শাড়ির পুনরুজ্জীবনে নারীদের ভূমিকা শুধু ঐতিহ্য রক্ষা নয়, গ্রামীণ অর্থনীতির বিকাশেও সহায়ক”।
খেলাধুলা নিয়েও আশাবাদী প্রধানমন্ত্রী বলেন, “অলিম্পিক থেকে অলিম্পিয়াড সবক্ষেত্রেই আমরা এগোচ্ছি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রীড়া সামগ্রী নিয়ে খেলছে ভারতীয় ক্রীড়াবিদরা। স্টার্টআপরা ক্রীড়াক্ষেত্রে নতুন বিপ্লব আনছে”। পরিবেশ ও প্রযুক্তির সংযোগে উদাহরণ হিসেবে কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রকল্প তুলে ধরেন তিনি, যেখানে এআই প্রযুক্তির মাধ্যমে ৪০টির বেশি ঘাসজীবী পাখির অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর মতে, প্রযুক্তি আর সংবেদনশীলতা মিলেই আসে সঠিক পরিবর্তন।
ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের প্রসঙ্গে মহারাষ্ট্রের ১২টি দুর্গকে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, “এই দুর্গগুলি আমাদের আত্মমর্যাদার প্রতীক। রায়গড় সফর আমার জীবনের এক বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে”। ভাষা ও লিপি সংরক্ষণের গুরুত্বও মনে করিয়ে দেন মোদী। তামিলনাড়ুর মণি মারানের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, “যদি এই ধরনের ‘পান্ডুলিপি শিক্ষার প্রচলন আরও ছড়িয়ে পড়ে, তবে বহু প্রাচীন জ্ঞান আজকের প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।”

Post Views: 282

Continue Reading

Previous: ফের ছোট পর্দায় ফিরছেন ইধিকা পাল……………কবে কোথায় দেখা যাবে তাঁকে?
Next: মধ্য এশিয়ার বাজারে ব্যাবসায় লোকসানের মুখে পাকিস্তান, উদ্বেগে দেশের অর্থনীতিবিদেরা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.