Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের ছোট পর্দায় ফিরছেন ইধিকা পাল……………কবে কোথায় দেখা যাবে তাঁকে?

ফের ছোট পর্দায় ফিরছেন ইধিকা পাল……………কবে কোথায় দেখা যাবে তাঁকে?

Online Desk জুলাই 27, 2025
hgjh.png

ওঙ্কার ডেস্ক: বর্তমানে বিনোদন জগতে ইধিকা পাল রয়েছেন প্রথম সারিতে। টলিউড ইন্ডাস্ট্রির অ্যাওয়ার্ড শো হোক কিংবা ফিল্মের প্রিমিয়ার, সব জায়গাতেই ইধিকা আসা মানেই তৈরি হয় আলাদা উত্তেজনা। তাঁর অভিনয় শুরু ছোট পর্দা থেকেই। ইতিমধ্যে শাকিব খান থেকে দেবের নায়িকা হয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। দুই বাংলায় তাঁর অজস্র ভক্ত। তবে আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। তবে ধারাবাহিকে নয়, সেপ্টেম্বরে মহালয়ার প্রভাতী অনুষ্ঠানে জি বাংলার দুর্গারূপে টেলিভিশনে ফিরছেন ইধিকা পাল।
‘পিলু’ ধারাবাহিকের পর ফের জি বাংলার পর্দায় নতুন অবতারে আসতে চলেছেন ইধিকা। সূত্রের খবর, জি বাংলার মহালয়ায় দুর্গা রূপে নাকি এবার ইধিকাকেই দেখা যাবে। যদিও চ্যানেলের তরফে এখনও এই নিয়ে কোনও ঘোষণা হয়নি। ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। জানা গিয়েছে, সেই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন তিনি। তবে এখনও শুরু হয়নি মহালয়ার শুটিং। খুব তাড়াতাড়ি নতুন অবতারে সামনে আসছে চলেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ইধিকা যেমন দুর্গা রূপে থাকবেন, তেমনই দেবীর অন্যান্য রূপে দেখা যাবে জি বাংলার নায়িকাদের। তাঁদের মধ্যে অন্যতম দিতিপ্রিয়া রায়, অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যাণী মণ্ডল।
প্রসঙ্গত, ইধিকা পালের আগে জি বাংলার দুর্গা সাজার অফার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিল। তিনি আগামী কিছু ছবি নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারেননি। অন্যদিকে, ইধিকার মুখ অনেকটাই দেবীমুখের মতো আর এই প্রথম তিনি দুর্গা সাজছেন। যা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অন্যদিকে স্টার জলসার মহালয়ার দুর্গা রূপে হাজির হবেন কোয়েল মল্লিক। স্টার জলসায় কোয়েলের বিপরীতে ‘মহাদেব’-এর ভূমিকায় এবার দেখা যাবে ‘পরশুরাম’ খ্যাত ইন্দ্রজিৎ বসুকে। তবে এবার জি বাংলায় ইধিকার সঙ্গে শিব রূপে কে থাকছেন তা এখনও পর্যন্ত অজানা। শোনা যাচ্ছে অভিষেক বসু থাকতে মহাদেবের চরিত্রে। ইতিমধ্যেই ইধিকা নিজেকে প্রস্তুত করছেন দুর্গা রুপে। তিনি কতটা সফলতা পান সেটাই এখন দেখার।

Post Views: 373

Continue Reading

Previous: দীর্ঘ প্রতীক্ষার অবসান! আগামী ২৯ তারিখে অজয় নদের নবনির্মিত বাঁধ শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
Next: মন কি বাত-এ ‘স্পেস ডে’ থেকে সংস্কৃতি, পরিবেশ গর্বের সাফল্যের খতিয়ান দিলেন মোদী

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.