Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তান মদতপুষ্ট জঙ্গীরা ফের সক্রিয় কাশ্মীরে; পালটা জবাব দিতে তৈরি ভারতীয় সেনা

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গীরা ফের সক্রিয় কাশ্মীরে; পালটা জবাব দিতে তৈরি ভারতীয় সেনা

Online Desk নভেম্বর 6, 2025
army.png

ওঙ্কার ডেস্ক: চলতি বছেরের মে মাসে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গী ঘাঁটির উপর তীব্র আঘাত হেনেছিল ভারতীয় সেনা। প্রায় ৯টি ঘাঁটি একেবারে ধুলিস্যাৎ করেছিল ভারতীয় আকাশ বাহিনী। সেই হামলা ‘অপারেশন সিন্দুর’ নামে পরিচিত। অপারেশন সিঁন্দুরের ছয় মাস পর জম্মু ও কাশ্মীরে নতুন করে নড়েচড়ে বসেছে পাকিস্তানের সন্ত্রাসবাদী নেটওয়ার্ক। ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে, পাকিস্তান-সমর্থিত জঙ্গি সংগঠনগুলি ফের সক্রিয় হয়ে উঠছে এবং সীমান্তে নতুন হামলার পরিকল্পনা করছে। লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদ এর মতো সংগঠনগুলি পাকিস্তানের মাটিতে ও পাক অধিকৃত কাশ্মীরে ছোট ছোট প্রশিক্ষণ শিবির পুনর্গঠন করছে বলে খবর।
প্রসঙ্গত, প্রায় ছয় মাস আগে ভারতীয় সেনা পরিচালিত ‘অপারেশন সিন্ধুর’-এ পাকিস্তানের মাটিতে ও পিওকে অঞ্চলে একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। এই অভিযানের পর সীমান্তে কার্যত শান্তি ফিরে এসেছিল। কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে, পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স নতুন করে সন্ত্রাসবাদী পরিকল্পনার রূপরেখা তৈরি করছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বড় আকারের প্রশিক্ষণ শিবির ভেঙে এখন তারা ছোট ছোট ইউনিট তৈরি করছে, যাতে একসঙ্গে একাধিক স্থানে কার্যক্রম চালানো যায় এবং হামলার পর ক্ষয়ক্ষতি কম হয়।
ভারতীয় গোয়েন্দারা আরও জানিয়েছেন, সীমান্তের ওপারে ড্রোনের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন দুর্বল এলাকা চিহ্নিত করেছে জঙ্গিরা। লক্ষ্য, অস্ত্র এবং প্রশিক্ষিত জঙ্গিদের গোপনে অনুপ্রবেশ করানো। সাম্প্রতিক মাসগুলিতে সীমান্তবর্তী এলাকায় একাধিক ড্রোন শনাক্ত করা হয়েছে, যেগুলির মাধ্যমে বিস্ফোরক ও গোলাবারুদ পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে আশঙ্কা।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশে জম্মু ও কাশ্মীরে সীমান্ত নজরদারি আরও জোরদার করা হয়েছে। সেনা সূত্রে খবর, রাতের বেলায় থার্মাল ইমেজিং যন্ত্রের সাহায্যে টহল বাড়ানো হয়েছে এবং সন্ত্রাসীদের গতিবিধি ট্র্যাক করতে গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই নতুন কৌশল তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে এবং আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৈরি করা হয়েছে। তবে ভারতের প্রস্তুতি এখন অনেক পরিণত ও প্রযুক্তিনির্ভর। সেনা সূত্রে দাবি, যে কোনও পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে সক্ষম ভারতীয় বাহিনী।
অন্যদিকে, সীমান্তবর্তী অঞ্চলের গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও তৎপর হয়েছে। কিছু এলাকায় ইতিমধ্যেই ইভাকুয়েশন পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক করা হয়েছে সন্দেহজনক গতিবিধি নজরে রাখার জন্য। বিশ্লেষকদের মতে, ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তান আপাতত কূটনৈতিক ভাবে দুর্বল হলেও, সন্ত্রাসের আশ্রয়ে তারা ফের পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। ফলে জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকা আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারতের জন্য।

Post Views: 73

Continue Reading

Previous: শীতের আগমনী সুর: বিদায় নিচ্ছে বর্ষা, নামছে পারদ
Next: আর মাত্র কয়েকঘন্টা শুরু হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.