চিকেন আমাদের প্রায় রোজের খাদ্য তালিকাতে চলে এসেছে। ঝটপট সহজে বানানো যায়।৮ থেকে ৮০ সকলের প্রিয়। তবে একঘেয়ে না করে একটু অন্যরকম করলে কেমন হয়? তাই আজ আপনাদের জন্য রইল পালং চিকেন রেসিপি।
উপকরণ
- চিকেন – ৫০০ গ্রাম
- পালং শাক – ৩০০–৪০০ গ্রাম
- পেঁয়াজ – ২টি কুচি
- টমেটো – ১টি কুচি
- আদা-রসুন বাটা – ১.৫ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা – ২–৩টি
- হলুদ – ½ চা চামচ
- লঙ্কাগুঁড়ো – ১ চা চামচ
- জিরাগুঁড়ো – ১ চা চামচ
- ধনেগুঁড়ো – ১ চা চামচ
- গরম মশলা – ½ চা চামচ
- দই – ২ টেবিল চামচ
- তেল – ৩ টেবিল চামচ
- লবণ – স্বাদমতো
রান্নার পদ্ধতি
পালং শাক ভালো করে ধুয়ে ২–৩ মিনিট গরম জলে ভাপিয়ে করে ঠান্ডা জলেতে দিন। এরপর কাঁচা লঙ্কার সঙ্গে মিহি পেস্ট করে রাখুন।
চিকেনে দই, হলুদ, লঙ্কাগুঁড়ো ও সামান্য নুন মাখিয়ে ২০ মিনিট রেখে দিন।
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে হালকা বাদামি করুন।আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজুন। টমেটো দিয়ে নরম করুন।
জিরা ও ধনেগুঁড়ো দিয়ে অল্প জল ছিটিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন।
মেরিনেট করা চিকেন দিয়ে মাঝারি আঁচে ৮–১০ মিনিট কষান।পালং পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে ½–১ কাপ জল দিন। ঢেকে মাঝারি আঁচে চিকেন সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
শেষে গরম মশলা ছড়িয়ে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে নিন।
টিপস : পালং দেওয়ার পর বেশি সময় বা খুব বেশি আঁচে রান্না করবেন না—তাহলে রং কালচে হয়ে যেতে পারে। রুটি, পরোটা বা ভাতের সঙ্গে দারুণ লাগে।