Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েলি হামলায় ৩৫ প্যালেস্টাইনি নিহত

ইজরায়েলি হামলায় ৩৫ প্যালেস্টাইনি নিহত

Online Desk এপ্রিল 17, 2025
20250417_101622.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের হামলায় গাজায় ৩৫ জন প্যালেস্টাইনি নিহত হলেন। গাজার প্রশাসন সূত্রে এই তথ্য জানা গিয়েছে। গাজায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু’র বাহিনী।

গাজার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর থেকে ইজরায়েলের হামলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গাজার আকাশজুড়ে ড্রোনের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে। ইজরায়েলের বাহিনী খান ইউনুস শহরে অস্থায়ী তাঁবুগুলোর ওপর লাগাতার বিমান হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, দেইর আল-বালাহ এলাকায় সাধারণ মানুষের উপরও আঘাত হানছে।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ মাস ধরে চলা ইজরায়েলি হামলায় অন্তত ৫১,০২৫ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১৬,৪৩২ জন। যদিও গাজার সরকারি মিডিয়া অফিসের তরফে জানানো হয়েছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজারের বেশি। সম্প্রতি বেশ কিছু শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইজরায়েল। কিন্তু প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস সেই প্রস্তাব পর্যালোচনা করবে বলে জানিয়েছিল। হামাসের তরফে ইজরায়েলের শর্ত মানা হবে কি না সে বিষয়ে এখও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সেই আবহে গাজায় লাগাতার নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল।

শুধু তাই নয় গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন তাদের স্পষ্ট নীতি হচ্ছে, গাজায় সব ধরনের মানবিক সহায়তা বন্ধ রাখা। হামাসের উপর চাপ তৈরি করতে এটি তাদের কৌশল বলে জানিয়েছে ইজরায়েল।

Post Views: 96

Continue Reading

Previous: ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স
Next: ৪ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
modi-dd.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিদেশেও, ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের উপর?

Online Desk জুলাই 22, 2026
WAR-SHIP2.png

ইউক্রেন উপকূলে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মৃত্যু ৪ নাবিকের; রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব দিল্লীর

Online Desk জুলাই 21, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.