Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি হলেন স্নিগ্ধা

আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি হলেন স্নিগ্ধা

Online Desk আগস্ট 14, 2023
99.png

শুভদীপ বর্মন, আলিপুরদুয়ার: এবার পঞ্চায়েত নির্বাচনের আগে নব জোয়ার কর্মসূচিতে এসে অভিষেক বন্দোপাধ্যায় বলেছিলেন,পঞ্চায়েতের ত্রিস্তরে জয়ীদের মধ্যে যুব এবং নতুনদের বেশি করে কাজের সুযোগ দেওয়া হবে। কিন্তু আলিপুরদুয়ার জেলা পরিষদ গঠনে সেই বিষয়টি পুরোপুরি মানা হল। সোমবার আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি হলেন নতুন মুখ স্নিগ্ধা শৈব। সহকারী সভাধিপতি হিসেবে পুনরায় দল ভরসা রাখলেন মনোরঞ্জন দে’র ওপরেই ।
যদিও এই দুই পদে এই দুজনের নাম আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলোনা বলেই জানা গেছে বিশ্বস্ত সূত্রে। আলিপুরদুয়ার জেলা পরিষদে সভাধিপতি ও সহকারী সভাধিপতি হিসেবে একাধিক নাম উঠে এসেছিল। সহকারী সভাধিপতি হিসেবে নাম উঠে এসেছিল যুব নেতা অনুপ দাসের। তিনি এর আগে আলিপুরদুয়ার ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন।

এদিন বোর্ড গঠন কমপ্লিট না হতেই সভা ঘর থেকে বেরিয়ে যান অনুপ দাস। এবং বেরিয়ে যাবার সময় জেলা পরিষদ সদস্য অনুপ দাস অনেকটাই আশাহত হয়ে বলেন, দল যা সিদ্ধান্ত নিয়েছে তাই করেছে। আমি এ নিয়ে ২৭ তারিখ বলব। তাঁর ক্ষোভ যে রয়েছে তা তাঁর কথাতেই পরিষ্কার। যদিও আলোচনায় তার নাম উঠে এসেছিল সহকারী সভাধিপতি হিসেবে। কিন্তু দল তাতে শীলমোহর দেয় নি, তাই কিছুটা হলেও ক্ষুদ্ধ অনুপ।
এদিকে সভাধিপতি হিসেবে নতুন মুখ স্নিগ্ধা শৈব। তিনি স্কুল শিক্ষিকা। তাঁর সাফ কথা তাঁর উপর দল ভরসা করেছে। তিনি সকল কে নিয়ে কাজ করতে চান। তৃনমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, সোমবার সকাল ১০ টা পর্যন্ত আমি নিজেও জানতে পারিনি সভাধিপতি কে হচ্ছেন। যা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি আরও বলেন, দলীয় গাইড লাইন কেউ ভায়োলেট করেনি।
আলিপুরদুয়ার জেলা পরিষদে ১৮ টি আসন। এবার নির্বাচনে ১৮ টি আসনই দখল করে শাসক দল তৃনমূল কংগ্রেস। যদিও তৃণমূলের জেলা পরিষদ বোর্ড গঠন কে কটাক্ষ করেছেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। তিনি বলেন, তৃণমূল ধরে নিয়েছিল তারা জেলাপরিষদে ক্ষমতায় আসবে না, পুলিশ প্রশাসনের সাহায্যেই এসেছে। নতুন মুখ এবং যাদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে না তাদের দায়িত্বে আনা হবে, কিন্তু সেই বালি মাফিয়া কয়লা মাফিয়ারাই দায়িত্ব পেল।

Post Views: 239

Continue Reading

Previous: যাদবপুরে এসএফআইয়ের উপর হামলার অভিযোগ
Next: জলপাইগুড়ি জেলা পরিষদের বোর্ড গঠনে চমক

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.