Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রধান নির্বাচন নিয়ে মতবিরোধে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

প্রধান নির্বাচন নিয়ে মতবিরোধে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

Online Desk আগস্ট 19, 2023
WhatsApp-Image-2023-08-19-at-12.19.43-1.jpeg

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগণা : পঞ্চায়েতে প্রধান কাকে করা হবে, এই নিয়ে বেধেছিল তরজা। ভেস্তে গিয়েছিল বোর্ড গঠন। প্রধান ঠিক করতে আবারও বৈঠক শাসক দলের স্থানীয় নেতৃত্বের। ঘটনাটি আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের। উল্লেখ্য ,পঞ্চায়েত নির্বাচনে ২৫ টি আসনের মধ্যে ২৪ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । কিন্তু পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন পঞ্চায়েত প্রধান কাকে করা হবে সেই নিয়ে মতবিরোধের জেরে বোর্ড গঠন ভেস্তে যায় । পুনরায় বোর্ড গঠনের জন্য তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা কার্যালয়ে বৈঠক করা হয়। আমডাঙ্গা বিধানসভার বিধায়ক সহ তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ২৪ জন জয়ী সদস্যদের নিয়ে বৈঠকে বসেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস রায় ।এই দিনের বৈঠকে সাবিনা বিবি ও নাজিমা বিবির মধ্যে কে প্রধান হবেন সেই বিষয়ে গোপন ব্যালটে ভোটাভুটি হয় । যার ফল আগামী ২৪ শে আগস্ট জানানো হবে তারাবেরিয়া পঞ্চায়েতে বোর্ড গঠনের দিন বলে জানান আমডাঙার বিধায়ক রফিকুর রহমান ।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিনও প্রধান করা নিয়ে মতবিরোধের জেরে বোর্ড গঠন ভেস্তে যায় । সেই বোর্ডগঠন নিয়েও বৈঠক হয়। বৈঠকে শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ঠিক করা হয়েছে বলে জানান দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ ।
জেলা বিজেপির ব্যারাকপুর সংগঠনিক নেতৃত্বের সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য জানান, এসব গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও প্রধান নির্বাচন নিয়ে শাসক দলের মতবিরোধে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে কটাক্ষ বিরোধীদের।

Post Views: 105

Continue Reading

Previous: আইরিশদের হারিয়ে সিরিজ শুরু টিম বুমরাহর
Next: রোহিতের ক্যাপ্টেন্সি নেওয়া উচিত হয়নি :আখতার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.