Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রীর মামার বাড়ির এলাকায় পরাজিত তৃণমূল

মুখ্যমন্ত্রীর মামার বাড়ির এলাকায় পরাজিত তৃণমূল

Online Desk জুলাই 11, 2023
Screenshot_2023-07-11-15-02-59-060_com.whatsapp_copy_450x300.jpg

আশিস মণ্ডল, রামপুরহাট : আজ অর্থাৎ ১১ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় গণনা। অধিকাংশ জেলায় শাসক দল ভাল ফল করলেও এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়িতেই পরাজিত হল তৃণমূল। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল। বিজেপির দাবি অনুন্নয়ন এবং সংগঠনের জেরেই শাসক দলের প্রার্থী পরাজিত হয়েছে।
প্রসঙ্গত, বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রামে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। ওই গ্রামে তিনটি আসনের মধ্যে দুটি আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা। একটি আসনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের পরিবার। এই সংসদে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অর্চনা হাজরা। হারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাথী লেট। অপর দিকে এই গ্রামের ৩২ নম্বর বুথেও জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী গঙ্গাধর হাজরা। এই সংসদে পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম লেট। তবে ২৯ নম্বর সংসদে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আদিত্য দত্ত।
এনিয়ে বিজেপির ব্লক সভাপতি তাপস মণ্ডল বলেন, “মানুষ বিজেপিকে গ্রহণ করেছে। তাই আমরা জিতেছি। তাছাড়া গত নির্বাচনে গায়ের জোরে ওরা পঞ্চায়েত দখল করেছিল। সেটা মানুষ মেনে নিতে পারেনি। তাই ব্যালটে বদলা নিয়েছেন মানুষ”।
বিজেপি নেতা শুভাশিস চৌধুরী বলেন, “ওই অঞ্চলে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রীর মামার বাড়ির। মানুষ চোখের সামনে সব দেখতে পাচ্ছে। তাই মুখ ফিরিয়ে নিয়েছে”।
যদিও পরাজয় নিয়ে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়। তৃণমূলের অঞ্চল সভাপতি বালক লেট বলেন, “বিরোধীরা একজোট হয়ে আমাদের হারিয়েছে। ভোটের পর এনিয়ে পর্যালোচনা করব”।

Post Views: 78

Continue Reading

Previous: সকাল থেকেই উত্তপ্ত একাধিক গণনা কেন্দ্র
Next: ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে ফের বেঁকে বসল পাকিস্তান

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.