Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তমলুক থানার উদ্যোগে পান্ডুয়ার নিখোঁজ বৃদ্ধের হদিশ ! ৬ বছর পর অবশেষে পরিবারের মুখে হাসি

তমলুক থানার উদ্যোগে পান্ডুয়ার নিখোঁজ বৃদ্ধের হদিশ ! ৬ বছর পর অবশেষে পরিবারের মুখে হাসি

Online Desk আগস্ট 18, 2025
Old.jpg

প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুর : মানসিক অসুস্থতার কারণে ছয় বছর আগে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গিয়েছিলেন এক বৃদ্ধ। কোনোদিনই আর ফিরবেন না, আশা ছেড়ে দিয়েছিল তাঁর পরিবার। কিন্তু ভাগ্য এবার অন্য কাহিনি লিখল। তমলুক থানার পুলিশের প্রচেষ্টায় অবশেষে নিজের ছেলে ও নাতির হাত ধরে বাড়ি ফিরলেন সেই পান্ডুয়ার বৃদ্ধ স্বপন দত্ত (৭৫)।

বৃদ্ধ স্বপনের জীবন এক সময় বেশ সুখেই কেটেছে। হুগলির পান্ডুয়ার খান্যান এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন তিনি কলকাতার পিকনিক গার্ডেন বাড়িতে স্ত্রী উমা ও একমাত্র ছেলে বাপ্পাকে নিয়ে থাকতেন। আর স্বপন চাকরি করতেন চেন্নাইয়ে একটি বিদেশি বেসরকারি কোম্পানিতে। পদ ছিল ক্যাশ কালেক্টরের, আর বেতনও ছিল বেশ ভালো। সংসার চলত নিশ্চিন্তে।

কিন্তু হঠাৎই কোম্পানিটি ভারত থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়। চাকরি হারান স্বপন দত্ত। সেই এক আঘাতেই ভেঙে পড়ে তাঁর জীবন। আয় বন্ধ, সংসারে আর্থিক টানাপোড়েন, তার সঙ্গে মানসিক অবসাদ— সব মিলে ধীরে ধীরে তিনি স্মৃতিভ্রষ্ট হতে শুরু করেন। চিকিৎসকরা পরে জানান, তিনি বাইপোলার ডিসঅর্ডার-এ ভুগছিলেন।

চাকরি হারানোর পর সংসার চালানো দায় হয়ে পড়ে। বাধ্য হয়ে পিকনিক গার্ডেনের বাড়ি ছেড়ে স্ত্রী-সন্তানকে নিয়ে আশ্রয় নিতে হয় পান্ডুয়ার খান্যান এলাকায় শশুর বাড়িতে। সেখানেই শুরু হয় চিকিৎসা। কিন্তু মন স্থির থাকেনি স্বপনের। বারবার পিকনিক গার্ডেনের বাড়ির টান টের পেয়েছেন তিনি। তাই কাউকে না জানিয়েই ২০১৯ সালে আগস্ট মাসের প্রথমদিকে কলকাতায় উদ্দেশ্যে রওনা দিলেও মানসিক অবস্থা ঠিক না থাকায় তিনি নিখোঁজ হয়ে যান। দিন দুয়েক পরে কসবা থানা এলাকায় তার এক আত্মীয় তাকে দেখতে পান এবং তার ছেলেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানান। সেখানে দিন কয়েক কাটানোর পরে ফের নিখোঁজ হয়ে যান তিনি। পরিবার অনেক খুঁজেও কোনো হদিশ পায়নি। শেষমেষ কসবা থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা। কিন্তু তবুও কোনো খোঁজ মেলেনি। বছর কেটে যায় এক, দুই, তিন করে ছয়টি দীর্ঘ বছর। পরিবারের ধারণা হয়তো তিনি আর বেঁচে নেই।

ঠিক সেই সময়ই গত শনিবার রাতের অন্ধকারে তমলুকের রাধাবল্লভপুর সংলগ্ন আমগেছিয়া এলাকায় স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, একজন বৃদ্ধ এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন অস্থিরভাবে। তাঁর চেহারা ও ব্যবহার দেখে সন্দেহ জাগে। খবর যায় তমলুক থানায়। পুলিশ এসে প্রথমে বৃদ্ধকে উদ্ধার করে। অসংলগ্নভাবে নানা কিছু বলতে থাকলেও, একসময় ধীরে ধীরে নিজের নাম ও পান্ডুয়ার ঠিকানা বলতে সক্ষম হন তিনি। তখনই তমলুক থানার পুলিশ দ্রুত যোগাযোগ করেন হুগলি পুলিশের সঙ্গে। অবশেষে খোঁজ মেলে নিখোঁজ স্বপন দত্ত পরিবারের।

খবর পেয়ে রবিবার দুপুরে ছুটে আসেন বৃদ্ধ স্বপনের ছেলে বাপ্পা দত্ত। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। বাবাকে ফিরে পেয়ে চোখের জলে ভিজে যায় তাঁর কণ্ঠ। তিনি বলেন, ডাক্তাররা বলেছিলেন বাবা মানসিক ভারসাম্য হারিয়েছেন। এত বছর ধরে নিখোঁজ থাকার পর বাবাকে আবার জীবিত ফিরে পাব, এটা স্বপ্নেও ভাবিনি। আজ মনে হচ্ছে ঈশ্বর আবার আমাদের জীবনকে ছুঁয়ে দিলেন। পুলিশের হাতে বাবাকে ফিরে পেয়ে খুশিতে কেঁদে ফেলেন তাঁর নাতিও। ছেলে ও নাতির হাত ধরে বহুদিন পর বাড়ির পথে ফিরলেন বৃদ্ধ।

এ বিষয়ে তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ বলেন, গ্রামবাসীর সন্দেহের ভিত্তিতেই আমরা ওই বৃদ্ধকে উদ্ধার করি। পরে বহু প্রচেষ্টার পর তাঁর পরিচয় জানতে পারি। সমস্ত প্রমাণ যাচাই করার পর অবশেষে পরিবারের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে। পুলিশের কাজ মানুষের পাশে দাঁড়ানো, আজ আমরা সেটাই করতে পেরে খুশি।

Post Views: 85

Continue Reading

Previous: ১৮ আগস্টেই বালুরঘাটের স্বাধীনতা দিবস, পৌরসভার উদ্যোগে মহাসমারোহে উদযাপন
Next: এটাই অস্ট্রেলিয়ান মানসিকতা! চ্যাপেলের পরে কামিন্স এর মধ্যমায় নিন্দার ঝড়

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.