Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ১৮ আগস্টেই বালুরঘাটের স্বাধীনতা দিবস, পৌরসভার উদ্যোগে মহাসমারোহে উদযাপন

১৮ আগস্টেই বালুরঘাটের স্বাধীনতা দিবস, পৌরসভার উদ্যোগে মহাসমারোহে উদযাপন

Online Desk আগস্ট 18, 2025
Balurghat-1jpg.jpg

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : স্বাধীনতা দিবস মানেই ১৫ আগস্ট, ইতিহাসের পাতায় এমনটাই লেখা। তবে বালুরঘাটবাসীর কাছে আরেকটি দিন সমান গর্বের। সেটি ১৮ আগস্ট। কারণ ১৯৪৭ সালের এই দিনেই বালুরঘাটে প্রথমবার তিরঙ্গা উত্তোলিত হয়েছিল। সেই স্মৃতিকে সামনে রেখেই এ বছর থেকে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে মহাসমারোহে পালিত হল বালুরঘাটের স্বাধীনতা দিবস।

এ বছর পৌরসভার ৭৫ তম প্রতিষ্ঠা বর্ষ চলছে। সেই আবহেই সোমবার সকালে বালুরঘাট শহরে জাতীয় পতাকা উত্তোলন ও শোভাযাত্রার আয়োজন করা হয়। বালুরঘাট হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ। আর পৌরসভার পতাকা উত্তোলন করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি সহ শহরের বিশিষ্টজনেরা। অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। স্থানীয় মানুষজনের অংশগ্রহণে তা রঙিন হয়ে ওঠে। শহরবাসীর উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

 

উল্লেখ্য, ১৫ আগস্ট ভারত স্বাধীন হলেও নদীয়া, মুর্শিদাবাদ, মালদা এবং অবিভক্ত দিনাজপুরের কিছু অংশের ভাগ্য তখনও অনিশ্চিত ছিল। সেই অঞ্চলগুলিকে “নোশনাল এরিয়া” বলা হতো। অবশেষে ১৭ আগস্ট সেই এলাকাগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়। আর তার পরের দিন, ১৮ আগস্ট বালুরঘাটে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন শহরের বীর সন্তান সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়। সেই ইতিহাসকেই নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নিল বালুরঘাট পৌরসভা। ঘোষণা করা হয়েছে, আগামী বছরগুলোতেও প্রতিবছর ১৮ আগস্ট মহাসমারোহে পালিত হবে বালুরঘাটের স্বাধীনতা দিবস। যদিও এই দিনটিকে সমান ভাবে উজ্জাপন করেন বালুরঘাট টাউন বিজেপি এবং অন্যান্য সংস্থা গুলি।

Post Views: 233

Continue Reading

Previous: ১০০ দিনের কাজ নিয়ে আইনি টানাপোড়েন, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানাল কেন্দ্রীয় সরকার
Next: তমলুক থানার উদ্যোগে পান্ডুয়ার নিখোঁজ বৃদ্ধের হদিশ ! ৬ বছর পর অবশেষে পরিবারের মুখে হাসি

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.