Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিহত পাইলটদের ঘাড়ে দুর্ঘটনার দায় চাপানোর চেষ্টা? তদন্ত রিপোর্ট নিয়ে সরব পাইলট সংগঠন

নিহত পাইলটদের ঘাড়ে দুর্ঘটনার দায় চাপানোর চেষ্টা? তদন্ত রিপোর্ট নিয়ে সরব পাইলট সংগঠন

Online Desk জুলাই 13, 2025
ai flight

ওঙ্কার ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার এক মাস পরে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে ‘এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’। যে রিপোর্টে দাবি করা হয়েছে বিমানটির দুটি জ্বালানি সুইচ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে রিপোর্টে দাবি করা হয়, জ্বালানির সুইচ বন্ধ করা নিয়ে দুই পাইলটের মধ্যে কথোপকথনও হয়েছিল। রিপোর্ট অনুসারে, দুই পাইলটের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছিল বলে দাবি। আর যা কার্যত মৃত পাইলটদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা বলে মনে করছে পাইলটদের সংগঠন।

রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিমানচালকদের সংগঠন ‘এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ অভিযোগ করেছে, তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে। বিবৃতি প্রকাশ করে সংগঠনটির তরফে জানানো হয়েছে, ‘তদন্তের অভিমুখ একতরফা ভাবে পাইলটদের ভুলের দিকে ইঙ্গিত করছে। আগে থেকে এমন ধরে নেওয়ার বিরোধিতা করছি আমরা।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা চাই একটি ন্যায্য, তথ্যভিত্তিক তদন্ত হোক।’ পাশাপাশি তদন্তপ্রক্রিয়ায় রাখঢাক কেন করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

উল্লেখ্য, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার তদন্ত করে ‘এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ যে প্রাথমিক রিপোর্ট শনিবার প্রকাশ করেছে সেখানে পাইলটদের কথোপকথনের অংশ তুলে ধরা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দুই পাইলটের মধ্যে এক জন অপরকে প্রশ্ন করেন, ‘কেন তুমি জ্বালানির সুইচ বন্ধ করে দিলে?’ এর জবাবে অন্য জন বলেন, ‘আমি করিনি।’ তবে কোন কথাটি কোন পাইলট বলেছেন রিপোর্টে তা স্পষ্ট করা হয়নি।

Post Views: 204

Continue Reading

Previous: বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর
Next: ‘কন্যাকে খুন করেছি, আমায় ফাঁসি দিন’, জেরায় ভেঙে পড়ে আর্জি রাধিকার বাবার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.