Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

Online Desk জুলাই 13, 2025
sexual-harasment.jpg

ওঙ্কার ডেস্ক: কলেজের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এক ছাত্রীর। আর তার জেরে নির্যাতিতা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল কলেজেই। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বরের একটি কলেজে। ছাত্রীর দেহের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। শুধু ওই ছাত্রী নয়, তাকে আগুন থেকে বাঁচাতে গিয়ে পুড়ে গিয়েছে আরও এক ছাত্রী। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অগ্নিদগ্ধ দুই ছাত্রীর চিকিৎসার সমস্ত খরচ বহন করার কথা ঘোষণা করেছে ওড়িশা সরকার। কলেজের অধ্যাপকের বিরুদ্ধে যৌন নির্যাতনের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে কলেজের প্রিন্সিপালকেও সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে ওড়িশার শিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে যা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। কলেজের প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত অধ্যাপককেও গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্তের জন্য এক বিশেষ দল গঠন করার নির্দেশ দিয়েছি।’

প্রসঙ্গত, নির্যাতিতা ছাত্রী দীর্ঘ দিন ধরে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার কথা জানিয়ে আসছিলেন। এমনকি বিষয়টি নিয়ে তিনি দ্বারস্থ হয়েছিলেন বালেশ্বরের সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গির কাছেও। তবে কেউ ওই ছাত্রীর কথায় কর্ণপাত করেননি। ওই ছাত্রী আগেই জানিয়েছিলেন, কোনও পদক্ষেপ না করা হলে তিনি আত্মহত্যা করবেন। সাংসদ সারেঙ্গি এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, কলেজের প্রিন্সিপাল অভিযুক্তকে বাঁচাতে চেয়েছিলেন।

Post Views: 202

Continue Reading

Previous: ‘পাকিস্তানের পরমাণু কর্মসূচি আত্মরক্ষার জন্য’, জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
Next: নিহত পাইলটদের ঘাড়ে দুর্ঘটনার দায় চাপানোর চেষ্টা? তদন্ত রিপোর্ট নিয়ে সরব পাইলট সংগঠন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.