Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘পাকিস্তানের পরমাণু কর্মসূচি আত্মরক্ষার জন্য’, জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

‘পাকিস্তানের পরমাণু কর্মসূচি আত্মরক্ষার জন্য’, জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

Online Desk জুলাই 13, 2025
shehbaz.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের পরমাণু কর্মসূচি কেবল শান্তিরক্ষা এবং আত্মরক্ষার জন্য, এমনটাই জানালেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার ইসলামাবাদে পাকিস্তানি ছাত্রদের সঙ্গে কথা বলেন শরিফ। তিনি পড়ুয়াদের উদ্দেশে বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র শান্তির জন্য এবং তা শুধু আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এটা কখনওই আগ্রাসনের অস্ত্র নয়।’

২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর পর ভারতের তরফে অভিযোগ তোলা হয় এই ঘটনার পিছনে পাকিস্তান জড়িত। পহেলগাঁও কাণ্ডের জবাবে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। সেই সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছিল। দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার আবহে জল্পনা তৈরি হয়েছিল পাকিস্তান ভারতকে লক্ষ্য করে পরমাণু অস্ত্র দিয়ে আঘাত করতে পারে। এদিন সেই জল্পনা ওড়ালেন পাক প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে চার দিন ধরে সামরিক উত্তেজনা চলেছে ইসলামাদের। সেই কথা তুলে ধরে শরিফ জানান, ভারতীয় সেনাবাহিনীর হানায় সেই সময় পাকিস্তানের অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছিল। তবে পাকিস্তানও সম্পূর্ণ শক্তি দিয়ে সেই সময় জবাব দিয়েছিল বলে দাবি করেন শরিফ।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পদত্যাগ করতে পারেন বলে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে। সেই সঙ্গে জল্পনা তৈরি হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির প্রেসিডেন্ট হতে পারেন বলে। এদিন এই দুটি বিষয়কে গুজব বলে দাবি করেন শরিফ। তিনি জানান, তাঁদের তিন জনের মধ্যে সম্পর্ক খুবই ভাল।

Post Views: 240

Continue Reading

Previous: তামিলনাড়ুতে ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ার সঙ্গে ছড়াল আতঙ্ক
Next: বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.