Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • তামিলনাড়ুতে ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ার সঙ্গে ছড়াল আতঙ্ক

তামিলনাড়ুতে ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ার সঙ্গে ছড়াল আতঙ্ক

Online Desk জুলাই 13, 2025
Fire Tamilnadu

ওঙ্কার ডেস্ক: ডিজেল বোঝাই মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মালগাড়ির অন্তত চারটি ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। যদিও বড় ধরণের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির আগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। গোটা ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মী ও উদ্ধারকারী দল। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিষয়টি নিয়ে চেন্নাইয়ের পুলিশ সুপার জানান, ‘উদ্ধারকারী দল দ্রুত গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’ তামিলনাড়ুর দমকল বিভাগের প্রধান সীমা আগরওয়াল এই দুর্ঘটনা নিয়ে বলেন, ‘একাধিক দল আগুন নেভাতে কাজ করেছে। যেহেতু ট্যাঙ্কারে ডিজেল ছিল তাই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ছিল।’

সূত্রের খবর, মালগাড়িটি মানালি থেকে তিরুপতি অঞ্চলের দিকে যাচ্ছিল। সেই যাত্রাপথে তিরুভাল্লুর স্টেশনের কাছে আচমকাই তাতে আগুন লেগে যায়। বিপদ এড়াতে তড়িঘড়ি রেল লাইন লাগোয়া কিছু বসতি খালি করে দেওয়া হয়।
ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রেলের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। অন্য দিকে রেল লাইনে থাকা মালগাড়িতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। চেন্নাইগামী ট্রেন পরিষেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। বাতিল করা হয় অন্তত আটটি ট্রেন। সেই সঙ্গে পাঁচটি ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

Continue Reading

Previous: সাঁইথিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন, আটক ২ মহিলা-সহ ৩
Next: ‘পাকিস্তানের পরমাণু কর্মসূচি আত্মরক্ষার জন্য’, জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.