Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • বিমান অবতরণের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পাইলটের

বিমান অবতরণের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পাইলটের

Online Desk এপ্রিল 10, 2025
20250401_111439.jpg

ওঙ্কার ডেস্ক: বিমান অবতরণের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিমান চালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই বিমানচালক মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত পাইলটের বয়স ২৮ বছর। সম্প্রতি তাঁর বিয়ে হয়েছে। চালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শারীরিক অসুস্থতার কারণে এক জন মূল্যবান সহকর্মীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। শোকের এই সময়ে আমাদের সমবেদনা তাঁর পরিবারের সঙ্গে রয়েছে। এই বিশাল ক্ষতি মোকাবিলায় আমরা তাঁদের সম্ভাব্য সকল সহায়তা দিচ্ছি।’ তবে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হলেও বিমান সংস্থা মৃত ওই চালকের নাম প্রকাশ করেননি।

জানা গিয়েছে, অবতরণের পরে বিমানের ভিতরেই হঠাৎ বমি করতে শুরু করেছিলেন তিনি। বুকে তীব্র ব্যথাও অনুভব করেন। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বার্তা পাঠিয়েছিলেন কো পাইলট। কিন্তু চিকিৎসার কোনও সুযোগ না দিয়েই ইহলোক ত্যাগ করেন তিনি। পাইলটদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগে কর্তব্যরত অবস্থার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ভারতীয় বিমান পরিচালনা সংস্থার বেশ কয়েকজন পাইলট। পাইলটদের এমন অকালপ্রয়াণ রুখতে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন আগামী ১ জুলাই থেকে বিমানচালকদের বিশ্রামের নতুন বিধি কার্যকর করতে চলেছেন। সেই নিয়ম অনুযায়ী পাইলটদের সাপ্তাহিক বিশ্রাম ৩৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হবে।

Post Views: 103

Continue Reading

Previous: গয়েশপুরে খেলার মাঠে উত্তেজনা, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ
Next: রোগ নিরাময়ে ডাক্তার নয় ভরসা মা শিতলা ! জঙ্গলমহলে শীতলা পুজোর ৭৫ তম বর্ষপূর্তি

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.