Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • এবার আর্থিক দূর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ পিনারাই বিজয়ন, ৯ অক্টোবর FIR-এর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট

এবার আর্থিক দূর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ পিনারাই বিজয়ন, ৯ অক্টোবর FIR-এর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-14.webp

নয়াদিল্লি: CMRL-Exalogic আর্থিক লেনদেন মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন। গত ৯ অক্টোবর কেরল হাইকোর্ট তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

শুক্রবার বিজয়নের আইনজীবী সিদ্ধার্থ লুথরা প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে জরুরি শুনানির আবেদন করেন। তিনি জানান, ইতিমধ্যেই বিজয়ন ও তাঁর মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে, তাই রক্ষাকবচ দেওয়া হোক। প্রধান বিচারপতি জানান, দশেরার ছুটির পর ২৬ অক্টোবর শীর্ষ আদালত খুললে মামলাটির শুনানি হবে। তবে বিচারপতি পাওয়া গেলে ছুটির মধ্যেও আগামী সপ্তাহে একটি বেঞ্চ গঠন করা হতে পারে।

ED-র একটি রিপোর্টের ভিত্তিতে গত মাসে বিজয়ন ও তাঁর পরিবারের বিরুদ্ধে অর্থপাচারের তদন্তের নির্দেশ দিয়েছিল কেরলের কংগ্রেস নেতৃত্বাধীন UDF সরকার। সিপিএম তাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে সমালোচনা করলেও, ৯ অক্টোবর হাইকোর্টের বিচারপতি এ বদরুদ্দিন কেরল পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ব্যুরোকে FIR-এর নির্দেশ দেন। বিচারপতির পর্যবেক্ষণ, ED-র নথিতে দেখা গিয়েছে সরকারি খনি সংস্থা CMRL আইটি পরামর্শের নামে বিজয়নের কন্যা বীণার বন্ধ হয়ে যাওয়া সংস্থা Exalogic Solutions-কে ২ কোটি ৭৮ লক্ষ টাকা দিয়েছে, যাতে অস্বচ্ছতা রয়েছে।

এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন বিজয়ন, বৃহস্পতিবার তা খারিজ হয়। এরপরই তিনি সুপ্রিম কোর্টে যান। উল্লেখ্য, এই মামলার সূত্রে গত ২৭ মে বিজয়নের তিরুঅনন্তপুরমের ভাড়াবাড়ি ও কান্নুরের পারিবারিক ভিটেয় তল্লাশি চালিয়েছিল ED। মামলায় নাম জড়িয়েছে বীণার স্বামী মহম্মদ রিয়াজেরও, যিনি পূর্বতন বাম জোট সরকারের পূর্তমন্ত্রী ছিলেন।

ED-র দাবি, মুখ্যমন্ত্রী থাকাকালীন মেয়ের মাধ্যমে CMRL-র কাছ থেকে ঘুষ নিয়েছিলেন বিজয়ন এবং পরে রিয়াজ সেই অর্থ দুবাইয়ে পাঠিয়েছিলেন। বীণার সংস্থা কোনও পরিষেবা না দিয়েই ওই টাকা পেয়েছিল বলে রিপোর্টে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

Continue Reading

Previous: দীর্ঘস্থায়ী কিডনি রোগ: লক্ষণ, করণীয় ও উপশমের উপায়:-
Next: পুজোর আগে রাস্তা রাঙাতে গিয়ে বিপত্তি, চিংড়িঘাটায় বাইক স্লিপ করে দুর্ঘটনা, রঙের মান নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.