Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সাহস জোগান রাম ! দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে বললেন মোদী

অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সাহস জোগান রাম ! দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে বললেন মোদী

Online Desk অক্টোবর 21, 2025
Modi.jpg

ওঙ্কার ডেক্স : আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। আর এই দীপাবলি উপলক্ষে দেশবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আবেগপূর্ণ খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। এই চিঠিতে রয়েছে ‘অপারেশন সিঁদুর’, মাওবাদী দমন, ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথা।

চিঠির শুরুতেই দেশবাসিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মোদী। চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর দ্বিতীয় দীপাবলি। আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগায় ভগবান রামচন্দ্র । ঠিক এরপর লেখেন, রামচন্দ্রের অনুপ্রেরণার প্রতিফলন ফুটে ওঠে ‘অপারেশন সিঁদুর’-এর। ভগবান রাম চন্দ্রের মতো ভারত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছে।’’

তিনি আরও লিখেছেন, “এ বছর দীপাবলি দেশের জন্য বিশেষ অর্থ বহন করছে। এখন দেশের বহু প্রান্তিক অঞ্চলে দীপাবলি পালন হচ্ছে। যে অঞ্চলে এক সময় মাওবাদীদের আধিপত্য ছিল। এর পর লেখেন, আমরা সফলভাবে মাওবাদকে মূল থেকে নির্মূল করতে পেরেছি। হিংসার পথ ছেড়ে শান্তির পথে ফিরেছেন অনেকে। এটা সংবিধানের প্রতি আস্থা। এটা গোটা জাতির জয়।”

সামনে বিহারে বিধানসভা নির্বাচন। মোদীর দীপাবলির বার্তার মধ্যে বিহার ভোটের অঙ্ক দেখছেন অনেকে। মোদীর দীপাবলির বার্তায় রাম, অযোধ্যা, অপারেশন সিঁদুর সেনাদের সঙ্গে দীপাবলি কাটানোই যেন মোদীর বার্তা। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারত যে দৃঢ়ভাবে এগোচ্ছে, সেই বিষয়টিও চিঠিতে লেখেন মোদি। বলেন, “ভারত আজ একাধারে স্থিতিশীল ও সংবেদনশীল অর্থনীতি। ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার পথে।’’

দেশের উন্নয়নযাত্রায় জনগণের দায়িত্ব কতটা সেই বিষয় স্মরণ করাতে ভোলেননি প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘‘বিকশিত ও আত্মনির্ভর ভারত নির্মাণ করতে নাগরিকের দায়িত্ব দেশকে অগ্রাধিকার দেওয়া। তাই দেশের পণ্য কেনার অভ্যাস গড়ে তুলতে হবে দেশবাসীকে।
চিঠির শেষে দেশবাসীর উদ্দেশ্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, ‘‘আসুন দেশের প্রতিটি ভাষাকে সম্মান করি, নিজেদের মধ্যে ঐক্য ও গর্ব অনুভব করি।

Post Views: 128

Continue Reading

Previous: কেন্দ্রীয় অর্থমন্ত্রক এখন ব্যাঙ্ক কর্মচারীদের স্বাস্থ্যের কথা ভাবছেন
Next: মুখ্যমন্ত্রীর কালীপুজোয় ভিআইপি জোনে গিয়ে জল্পনা উস্কে দিলেন সেলিব্রিটি অভিনেত্রী ! ২৬শে কি জোঁড়াসাঁকোয় তৃণমূলের প্রার্থী সুদীপ্তা বক্সি ?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.