নির্জনতার ব্যতিক্রমী দুপুর
অতসী চক্রবর্তী ঠাকুর
অলস দুপুরে গাছেদের পাতারা একে অপরের সাথে মিলেমিশে থাকে। দুপুর হলে গাছগুলো যেন মায়ের কোল হয়ে যায়।
ঘুম ভাঙতেই ভোরের আলোয় মনকে জিজ্ঞেস করে বসলুম, কতটুকু গোছালাম ? কতটুকুই বা বাকি আছে ?
যে চোখ স্বপ্ন আঁকে, একদিন তাকে নিয়ে পথ বেঁধেছিলাম ভালোবাসার।
ছোট্ট জীবনে এতো… হিংসে এতো শত্রুতা…
হৃদয় নিংড়ে যে গাছটাকে ভালোবেসেছিলাম,
ফুল ফুটে ফল ধরার আগেই কখন গাছের গোড়াটা শুকিয়ে গেল।